অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করলো এনবিআর

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম

অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

নতুন মডিউলের মাধ্যমে বিদ্যমান ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এবং অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস ডিজিটাল সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে অনুমোদিত ভ্যাট ফেরত সরাসরি করদাতাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এর মাধ্যমে পাঠানো যাবে।

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল ব্যবহার করে একজন করদাতা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন।

এরপর সংশ্লিষ্ট মূসক কমিশনারেট অনলাইনে প্রাপ্ত সেই আবেদনটি ভ্যাট আইনের বিধি অনুসরণ করে যাচাই-বাছাই করবেন।  পরে ভ্যাট রিফান্ড অনুমোদন করে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে তা সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে। 

এ পদ্ধতিতে করদাতাদের ভ্যাট অফিসে গিয়ে রিফান্ডের আবেদন জমা দিতে বা চেক সংগ্রহ করতে হবে না। ফলে করদাতার সময় ও অর্থ বাঁচবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। 

তবে, করদাতাদের নতুনভাবে অনলাইনে মূসক-৯.১ ফরম ব্যবহার করে আইভাস সিস্টেমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এর মধ্যে পূর্বে অনলাইনে বা কাগজপত্রে জমা দেওয়া অমীমাংসিত ফেরত দাবিও অন্তর্ভুক্ত।

মডিউলটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং সেবার কার্যকারিতা বাড়াতে ইতোমধ্যেই সকল ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছে এনবিআর। 

অনলাইনে ভ্যাট ফেরত সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে এখন থেকে করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

অনলাইন ভ্যাট ফেরত মডিউল চালু হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটালাইজেশন আরও এক ধাপ এগিয়েছে। ধাপে ধাপে সব কার্যক্রম স্বয়ংক্রিয় করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

আরবিএস
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর