৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল: ড. মঈন খান

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।  

সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রামাণ্য ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জুলাই অভ্যুত্থানে জাসাসের অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয় রক্তাক্ত ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ফটো অ্যালবামে। 

জুলাইয়ে ৪৩টি রাজনৈতিক দল রাজপথে ছিলো দাবি করে এ বিএনপি নেতা বলেন, জুলাই আন্দোলনকে কেউ যদি ছাত্রদের হাতে তুলে দিতে চান, তা ঠিক হবে না। 

তিনি বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ গুম-খুন- মামলার শিকার হয়েছে। বিএনপি কর্মীদের ধান খেতে ঘুমাতে হয়েছে। দীর্ঘ ১৬ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল ৫ আগস্ট। 

তিনি আরও বলেন, হামলা, গায়েবি মামলা, নির্যাতন সবই সহ্য করতে হয়েছে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে। ৩৬ জুলাইয়ে জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিলো। তারেক রহমান এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে সঠিক বিশ্লেষণ হবে না। এখন চ্যালেঞ্জ হচ্ছে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর দেশে গণতন্ত্রের সাথে রাজনৈতিক সৌহার্দ্য ও প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। 

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর