এপস্টেইন ফাইল প্রকাশে কংগ্রেসের অনুমতি, ট্রাম্পের সইয়ের অপেক্ষা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের ফাইল প্রকাশের বিষয়ে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেস সদস্যরা। 

স্থানীয় সময় মঙ্গলবার প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ৪২৭ জন এবং বিপক্ষে ভোট দেন একজন। 

মার্কিন পার্লামেন্টের দুই কক্ষেই পাসের পর ‘এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ বিলটি এবার সইয়ের জন্য যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এর মাত্র দুইদিন আগেই মাসের পর মাস ধরে বিরোধিতা করে আসার পর হঠাৎই এপস্টেইনের ফাইল প্রকাশের পক্ষে অবস্থান নেন ট্রাম্প। 

এ বিষয়ে সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার বলেন, এপস্টেইনের অপরাধ আড়ালের চেষ্টা করতে করতে ট্রাম্প ক্লান্ত। 

তিনি আরও বলেন, ফাইলটি প্রকাশের দাবি শুধু একটি আইনি লড়াইয়ের অংশই নয় বরং জনগণও এটি উন্মুক্ত করার দাবি ব্যাপকভাবে জানিয়ে আসছে। 

শুমার বলেন, এটি কোনো ডেমোক্রেট ও রিপাবলিকান বা কংগ্রেস ও প্রেসিডেন্টের মধ্যকার লড়াই নয় বরং মার্কিন নাগরিক তথ্যের যে স্বচ্ছতার দাবি জানাচ্ছে সে দাবি পূরণের জন্য নেয়া পদক্ষেপ।

জেফরি এপস্টেইন বা জেফ্রি এডওয়ার্ড এপস্টিন ছিলেন একজন মার্কিন অর্থদাতা ও শিশু যৌন অপরাধী। নিউ ইয়র্ক সিটিতে বেড়ে ওঠা এবং ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী এপস্টিন ডাল্টন স্কুলে শিক্ষক হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। ১৯৭৬ সালে স্কুল থেকে বরখাস্ত হওয়ার পর, তিনি ব্যাংকিং ও অর্থ খাতে প্রবেশ করেন, বিয়ার স্টার্নসের বিভিন্ন পদে কাজ করেন এবং নিজের প্রতিষ্ঠান শুরু করেন। এপস্টিন একটি অভিজাত সামাজিক বৃত্ত গড়ে তোলেন এবং অনেক নারী ও শিশুকে তাদের সাথে নিয়ে যান গোপন স্থানে, যেখানে নারী ও শিশুদের তিনি এবং তার সহযোগীরা যৌন নির্যাতন করতেন।  

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর