পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মত বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মত চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে ইসি আশা করছে আজ পুনরায় সেগুলো চালু হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, সাত দেশে আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান সাংবাদিকদের জানান, বুধবার রাত আড়াইটার দিকে দেখা যায়, সৌদি আরবসহ সাতটি দেশের প্রবাসী ভোটাররা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। তাই নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এরপর দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে সঠিক ঠিকানা পূরণের বিষয়ে জানাবো।

অ্যাপের মাধ্যমে এখন প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইসি।

এ বিষয়ে বুধবার রাতে দেয়া কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২:০১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলকে পাঁচদিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধনের ব্যবস্থা ছিল। তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোন প্রান্ত থেকে যেকোন সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

একাত্তর/আরএ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর