বিয়ে করে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। এর মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী পদে থাকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া প্রথম অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন।

গত বছর ভ্যালেন্টাইনস দিবসে জোডিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অ্যালবানিজ। এরপর থেকেই বিয়ের দিনটি নিয়ে সবার কৌতূহল ছিল তুঙ্গে। তবে কর্তৃপক্ষ অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে ক্যানবেরার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 'দ্য লজে' এক অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে অ্যালবানিজ বলেন, পরিবার ও কাছের বন্ধুদের সামনে আমাদের প্রেম এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। জোডি হেডেন বিগত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারাভিযানসহ বহু অনুষ্ঠানে তার পাশে ছিলেন।

অসি প্রধানমন্ত্রীর তারকাখচিত ব্যক্তিগত অনুষ্ঠানের কিছু ঝলক ছিলো ভীষণই মন কেড়ে নেওয়ার মতো। কনে জোডি হেডেন সিডনির নামকরা ডিজাইনার ‘রোম্যান্স ওয়াজ বর্ন’ -এর তৈরি একটি ঝলমলে পোশাকে সেজেছিলেন, অন্যদিকে প্রধানমন্ত্রী পরেছিলেন এমজে বেল ব্র্যান্ডের স্যুট।

তবে অনুষ্ঠানের সবচেয়ে আদুরে আকর্ষণ ছিল প্রধানমন্ত্রীর পোষা কুকুর- টোটো, যাকে ‘রিং বেয়ারার’ বা আংটি বহনকারীর দায়িত্ব দেয়া হয়েছিল! এছাড়া জোডি হেডেনের পাঁচ বছর বয়সি ভাইঝি এলা ছিল ফ্লাওয়ার গার্ল। অতিথিদের জন্য সিডনির জনপ্রিয় ‘উইলি দ্য বোটম্যান’ -এর তৈরি বিয়ার পরিবেশন করা হয়।

নবদম্পতি বিবাহ পর্ব শেষে স্টিভি ওয়ান্ডারের জনপ্রিয় গান ‘সাইনড, সিলড, ডেলিবারড’ এর তালে হেঁটেছেন। আর তাদের প্রথম নাচের জন্য বেছে নেয়া হয়েছিল ফ্রাঙ্ক সিনাত্রার কালজয়ী গান, ‘দ্য ওয়ে ইউ লুক টুনাইট’।

অ্যালবানিজ ও হেডেন আগামী সোমবার থেকে পরের শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভেতরেই মধুচন্দ্রিমা কাটাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে, হানিমুনের সব খরচ তাঁরা ব্যক্তিগতভাবে বহন করবেন।

এআরএস
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর