ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ চাইলেন ছেলে কাসিম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে জীবিত আছেন কিনা, সেই প্রমাণ সরকারের কাছে দাবি করেছেন তার ছেলে কাসিম খান। গেলো এক মাসেরও বেশি সময় ধরে পরিবার, আইনজীবী ও দলীয় কর্মীদের সাথে তাঁকে দেখা করতে না দেয়ার পর এমন উদ্বেগ তৈরি হয়েছে। এরিমধ্যে কারাকর্তৃপক্ষের এমন আচরণে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে কাসিম খান সরাসরি প্রশ্ন তোলেন, আমরা ইমরান খানের জীবনের প্রমাণ চাই।

৭৩ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার-রাজনীতিবিদ দুই বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে একাধিক মামলায় বন্দি আছেন। গত ছয় সপ্তাহ ধরে তাকে সম্পূর্ণ নির্জন কক্ষে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যেখানে কোনো আলো নেই।

ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে তার তিন বোন, পিটিআই কর্মী এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি গত কয়েক দিন ধরে আদিয়ালা জেলের বাইরে অবস্থান করছেন। তারা শেহবাজ শরিফ সরকারের ওপর চাপ তৈরি করছেন যাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে পারেন।

কাসিম খান তার পোস্টে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আমার বাবা ৮৪৫ দিন ধরে গ্রেপ্তার। গত ছয় সপ্তাহ ধরে তাকে সম্পূর্ণ নির্জনতার মধ্যে রাখা হয়েছে। সাক্ষাতের জন্য আদালতের স্পষ্ট নির্দেশ থাকা পরও তার বোনদের দেখা করার অনুমতি দেয়া হয়নি। কোনো ফোনকল, কোনো বৈঠক হয়নি এবং জীবনের কোনো প্রমাণ নেই। আমার এবং আমার ভাইয়ের সাথে বাবার কোনো যোগাযোগ নেই।

কাসিম আরও দাবি করেন, ইমরান খানকে ব্ল্যাকআউট’ করে রাখার বিষয়টি কোনো নিরাপত্তা প্রোটোকলের মধ্যে পড়ে না; বরং এটি তার বাবার শারীরিক অবস্থা লুকানোর এবং পরিবারকে তার নিরাপত্তা সম্পর্কে জানতে না দেয়ার একটি সুচিন্তিত ও সুপরিকল্পতি প্রচেষ্টা।

তিনি হুঁশিয়ারি দেন, আমার বাবার নিরাপত্তার জন্য এবং এই অমানবিক বিচ্ছিন্নতার প্রতিটি পরিণতির জন্য পাকিস্তান সরকার এবং এর পরিচালনাকারীরা আইনগত, নৈতিক এবং আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ দায়ী থাকবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, বৈশ্বিক মানবাধিকার সংস্থা এবং প্রতিটি গণতান্ত্রিক কণ্ঠস্বরকে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ইমরান খানের বোন আলীমা খান শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট এবং অন্যদের বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দায়ের করেছেন। পিটিশনে উল্লেখ করা হয়েছে, হাইকোর্ট ২৪ মার্চের আদেশে সপ্তাহে দু’বার খানের সঙ্গে সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিলেন। অন্যদিকে, পিটিআই দলও হুঁশিয়ারি দিয়েছে যে, সরকার তাঁর বোনদের দেখা করার অনুমতি না দিলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর