বন্যা-ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে মৃত্যু ১২০০ ছাড়ালো

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম

ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    

মূলত দুটি ঘূর্ণিঝড় ও একটি টাইফুনের প্রভাবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা দেখা দিয়েছে। 

সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়। গত সপ্তাহ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সংঘটিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭১২ জনে দাঁড়িয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। 

এছাড়া শ্রীলঙ্কায় জরুরি ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিতে ১১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মারা গেছেন অন্তত ৪১০ জন। 

এদিকে থাইল্যান্ডে ১৮১ ও মালয়েশিয়ায় অন্তত তিন জনের মৃত্যুর খবর দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এসব দেশে টানা ভারী বর্ষণ শুরু হওয়ার পর থেকে বন্যা ও ভূমিধসের ঘটনা বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

আরবিএস
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর...
দুর্গাপূজার কয়েক দিন আগে এমন ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন মানুষ। শারদীয় উৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি আগে দেখেনি কলকাতাবাসী।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর