সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম

সরকার উৎখাতে ষড়যন্ত্রের মামলায় জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে মামলা আছে। যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ। এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ। ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত এনায়েত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। গ্রেপ্তারের পর এনায়েত স্বীকার করেন, তিনি অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। রিমান্ডে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিবি।

আরবিএস
‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপের ফল প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
কারা হেফাজতে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয় দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাবেক স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে চুক্তিভিত্তিক কর্মচারীদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে ১৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর