অস্ট্রেলিয়ায় বাবা-ছেলের বন্দুক হামলায় নিহত ১৫, আহত ৪২

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইহুদিদের একটি উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছে। রোববারের এই হামলাতে অংশ নেয় এক বাবা ও তার ছেলে।

সোমবার কর্তৃপক্ষ ‘হানুকা’ উৎসবের এই হামলাকে পরিকল্পিত ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দুই ব্যক্তি রোববার সন্ধ্যায় হানুকা উদযাপনের শুরুতে সৈকতে জমায়েত হওয়া লোকের ভিড়ের মধ্যে গুলি চালায়। ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়।

অস্ট্রেলিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ গণহত্যায় নিহত ১৫ জনের মধ্যে ১০ বছর বয়সি একটি শিশুও রয়েছে। গুলিবিদ্ধ ও অন্যান্য আহত অবস্থায় আরো অন্তত ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার পুলিশ এখানো জানতে পারেনি ঠিক কোন কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো। তবে তারা ধারণা করছে দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখানোর জন্যই এই হামলা চালানো হয়েছে।

বন্ডি সৈকত নামে পরিচিত ওই এলাকায় সোমবার নিহতদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, গতকাল আমরা যা দেখেছি তা সত্যিকার অশুভ কাজ, এটা এক ধরনের ইহুদিবিদ্বেষ, এক ধরনের সন্ত্রাসী কাজ।

ইহুদিদের ওই উৎসবে প্রায় হাজার খানেক লোক বন্ডি সৈকতে জড়ো হয়েছিল। বন্দুকধারীরা এ সময় তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

তারা ১০ মিনিট ধরে সমুদ্র সৈকতে গুলি চালায় এবং পুলিশ ৫০ বছর বয়সি বাবাকে গুলি করে হত্যা করে।

পরে ২৪ বছর বয়সি ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ। সে এখন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া, গোলাগুলির কয়েক ঘণ্টা পর পুলিশ বন্ডি সৈকতের কাছে একটি পার্ক করা গাড়ি থেকে হাতে তৈরি একটি বোমাও উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাবা ও ছেলে মিলে বোমাটি সেখানে পেতে রেখেছিল।

একাত্তর/আরএ
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর