দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির আরও ১৭ বছর কারাদণ্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির ওপর আইনি চাপ আরও বাড়লো। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত জালিয়াতির (তোশাখানা) মামলায় দোষী সাব্যস্ত করে তাদের আরও ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত।

২০২১ সালে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে পাওয়া একটি বিলাসবহুল জুয়েলারি সেট নিয়ে জালিয়াতির অভিযোগে এই সাজা দেয়া হয়েছে। 

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২১ সালে সরকারি সফরের সময় সৌদি যুবরাজ বুশরাকে একটি দামি ‘বুলগারি’ জুয়েলারি সেট উপহার দেন। পাকিস্তানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রীয় উপহারগুলো সরকারি তোশাখানায় জমা দিতে হয়, তবে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে সেগুলো ব্যক্তিগতভাবে কিনে নেয়ার সুযোগ থাকে।

অভিযোগ রয়েছে, ইমরান খান একটি বেসরকারি সংস্থাকে দিয়ে ওই গয়নার সেটের মূল্য অনেক কম দেখিয়েছেন এবং নামমাত্র মূল্যে তা কিনে নিয়েছেন।

আদালত ইমরান খান ও বুশরা বিবিকে বিশ্বাসভঙ্গের দায়ে ১০ বছর এবং অসদাচরণের দায়ে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। এই সাজাগুলো বর্তমানে তাঁদের ভোগ করা অন্যান্য সাজার সাথেই কার্যকর হবে। কারাদণ্ডের পাশাপাশি তাঁদের ১৬ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

ইমরান খানের আইনজীবী সালমান সফদর বিবিসিকে বলেন, আমাদের আইনি দলকে শুক্রবার গভীর রাতে এই রায়ের কথা জানানো হয়েছে। শুনানির সময় ইমরান বা তাঁর স্ত্রী কেউই উপস্থিত ছিলেন না। আমরা উচ্চ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ জানাব।

ইমরান খান বরাবরই এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। এর আগে জানুয়ারিতে অন্য একটি দুর্নীতি মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে বর্তমানে একশর বেশি মামলা চলছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস থেকে শুরু করে গত ৯ মে-র সহিংসতার জেরে সন্ত্রাসবাদের অভিযোগও। জেলখানায় থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ইমরান খানের অ্যাকাউন্ট থেকে বর্তমান সরকার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের তীব্র সমালোচনা করা হচ্ছে। ইমরান খান সেনাপ্রধানকে 'অত্যাচারী স্বৈরশাসক' হিসেবেও অভিহিত করেছেন।

উল্লেখ্য, বিচারক ইমরান খানের 'বার্ধক্য' বিবেচনায় নিয়ে সাজার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান একের পর এক আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন।

এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর