‘ফেরা’ বিমানে বসে নিজের অনুভূতির কথা জানালেন তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ এএম

দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে আর কিছুক্ষণের মধ্যেই প্রিয় জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি নিজেই এই প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ- ‘ফেরা’।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানের ভেতরে জানালার পাশে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে একটি নথি পড়ছেন তারেক রহমান। 

যুক্তরাজ্য থেকে দীর্ঘ ১৭ বছর পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে বিমানে চড়েছেন।

তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা এখন উৎসবের নগরীতে পরিণত হবার অপেক্ষায়।

ঢাকার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো শুভেচ্ছা সংবলিত ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে। 

দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মনে করছেন, তার সশরীরে উপস্থিতি দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বিমানবন্দর এলাকা ও তার সম্ভাব্য যাতায়াতের পথে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এআরএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর