আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরো একমাস

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে নির্ধারিত ৩১ ডিসেম্বরের পরিবর্তে এখন ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত রিটার্ন জমা দেয়া যাবে।

নিয়ম অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিলো। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তখন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। এবার সময় বাড়ানো হলো আরো এক মাস।

রোববার (২৮ ডিসেম্বর) এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। আদেশে বলা হয়, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বাড়ানো হলো।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ৪২ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ লাখের বেশি করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনও প্রায় ১৫ থেকে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেননি।

এনবিআর জানায়, প্রতিদিনই নতুন নতুন করদাতা অনলাইনে নিবন্ধন করছেন। বর্তমানে দৈনিক গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন জমার জন্য নিবন্ধন করছেন।

 

একাত্তর/আরএ
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর