বেগম জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বাংলাদেশ সরকারের কাছে পাঠানো আলাদা বার্তায় তারা জাপান–বাংলাদেশ মৈত্রীর ভিত্তি গড়তে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তার শোক বার্তা পাঠিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি শোক বার্তা পাঠিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবর জাপানের গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। দেশটির ইংরেজি দৈনিক ‘জাপান টাইমস’ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে একাধিক ছবিসহ এ সংবাদ ছেপেছে। অন্যতম প্রধান জাতীয় দৈনিক ‘মায়নিচি শিম্বুন’ বার্তা সংস্থা এপির বরাতে তাদের অনলাইন সংস্করণে খবরটি প্রধান আন্তর্জাতিক সংবাদ হিসেবে প্রকাশ করেছে।

এ ছাড়া এনএইচকে–সহ জাপানের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোতেও খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রচার করা হয়।

একাত্তর/এসি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল শনিবার।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা। শোকসভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর