খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের প্রতিনিধি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এক অভূতপূর্ব কূটনৈতিক উপস্থিতির সাক্ষী হচ্ছে রাজধানী ঢাকা। বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাওয়া এই জানাজায় যোগ দিতে বারিধারা কূটনৈতিক এলাকা ত্যাগ করে এরই মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা।

জানাজা ও শেষ শ্রদ্ধায় অংশ নিচ্ছেন অন্তত ৩২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তাঁদের মধ্যে রয়েছেন, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলি।

আরও আছেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি এবং ফিলিস্তিন, উত্তর ও দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিগণ।

নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, স্পেন, নরওয়ে, ব্রাজিল, ইরান, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়াসহ ৩২টি দেশের শীর্ষ কূটনীতিকরা এই জানাজায় শরিক হয়েছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব বিদেশি প্রতিনিধিরা জানাজাস্থলে পৌঁছেছেন। 

কূটনীতিকদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও এই শোক মিছিলে শামিল হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লসন পার্চমেন্ট।

বিশ্লেষকদের মতে, একজন রাজনৈতিক নেত্রীর জানাজায় এত বিপুলসংখ্যক প্রভাবশালী দেশের কূটনীতিকদের উপস্থিতি বেগম খালেদা জিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর সুগভীর প্রভাবেরই প্রতিফলন। 

এআরএস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর