গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এতে স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয় তার জানাজা ।
জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।

এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা।
এছাড়াও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান ও অন্তত ৩২ দেশের প্রতিনিধিরা উপস্থিত অংশ নেন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট এবং বিজয় সরণি পর্যন্ত লাখ লাখ মানুষ জানাজার জন্য কাতারবন্দি হয়েছেন। ভিড় সামলাতে সংসদ ভবনের ভেতরের মাঠও উন্মুক্ত করে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় বুধবার। এছাড়া সাতদিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি।
মানুষের ঢল আর হাহাকারে স্তব্ধ মানিক মিয়া অ্যাভিনিউ
খালেদা জিয়ার জানাজা শুরুর প্রস্তুতি, কানায় কানায় পূর্ণ মানিক মিয়া