গোপনে মেয়ের বিয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান, পাত্র কে?

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মেয়ে মাহনূরের বিয়ে হয়ে গেল অনেকটা নিভৃতেই। এই বিয়ের খবর তেমন করে চাউরও হয়নি। গত ২৬ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরে চাচতো ভাই আব্দুল রেহমানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

দেশের শীর্ষ রাজনৈতিক নেতা এবং সামরিক ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানটি অত্যন্ত গোপনীয়তার সাথে শেষ করা হয়েছে এবং কোনো ছবি প্রকাশ করা হয়নি।
এই বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, আইএসআই প্রধান এবং বর্তমান ও সাবেক সেনাপ্রধানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিম মুনিরের ভাইপো আব্দুল রেহমান আগে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি সেনা কর্মকর্তাদের জন্য সংরক্ষিত কোটার মাধ্যমে সিভিল সার্ভিসে যোগ দেন এবং বর্তমানে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাকিস্তানি সাংবাদিক জাহিদ গিশকোরির মতে, বিয়েতে প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তা জনিত কারণে পুরো আয়োজনটি ছিল বেশ সাধারণ ও নিভৃত। জেনারেল মুনিরের চার মেয়ের মধ্যে এটি ছিল তার তৃতীয় মেয়ের বিয়ে।

গিশকোরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিওতে জানিয়েছেন, আসিম মুনিরের মেয়ের সঙ্গে তাঁর ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে। অপর এক সাংবাদিক রাজা মুনিবও বিষয়টি নিশ্চিত করেছেন। রাজা জানান, মুনির তাঁর মেয়েকে ভাই কাসিম মুনিরের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। 

সম্প্রতি এক ভাষণে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিশ্বের সব মুসলিমকে একজোট হওয়ার বার্তা দেন মুনির। বলেন, যদি আপনারা গোটা বিশ্বের দিকে তাকান দেখবেন সব মুসলিম রাষ্ট্রগুলি প্রবল সমস্যার মুখে। গত ২০ বছরে ৭ থেকে ৮টি সুন্দর মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে। 

তিনি আরও বলেন, দুর্ভাগ্যের বিষয়, আজ মুসলিম বিশ্ব সেই লোকেদের প্রতারণা, কূটনৈতিক চাল ও ষড়যন্ত্রের শিকার হয়েছে যারা মুসলিমদের পতন চায়। 

সব মুসলিম রাষ্ট্রগুলির উদ্দেশে মুনির বলেন, আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেসব লোকেদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করতে হবে যারা আল্লার শত্রু। আমাদের শত্রু। তাঁদের সবাইকে আমরা না চিনলেও আল্লা চেনেন। 

একাত্তর/এসি
তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার তেহরান সফরে...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরকে জানিয়েছেন, হরমুজ প্রণালীর অবরোধ এবং ইরানের সঙ্গে চলমান শান্তি প্রচেষ্টার ওপর এর...
পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং আমেরিকা-ইরানের মধ্যে স্থবির হয়ে পড়া সংলাপ পুনরুজ্জীবিত করতে এক ঝটিকা সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর