আসিম মুনিরের পরামর্শ বিবেচনার আশ্বাস দিলেন ট্রাম্প

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরকে জানিয়েছেন, হরমুজ প্রণালীর অবরোধ এবং ইরানের সঙ্গে চলমান শান্তি প্রচেষ্টার ওপর এর প্রভাব নিয়ে ইসলামাবাদের উদ্বেগের বিষয়টি তিনি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

সোমবার পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। দুই নেতা টেলিফোন আলাপের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এমন এক সময়ে এই আলোচনা হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তির বারবার লঙ্ঘনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় বসার পরিকল্পনা তাদের নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটনের নৌ-অবরোধ আরোপ এবং ইরানি জাহাজে হামলার ঘটনাগুলো যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি ইতিমধ্যে আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকেও জানানো হয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষা অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি নতুন করে কোনো আগ্রাসন চালায়, তবে তার দাঁতভাঙা জবাব দেবে।

ইরান আরও উল্লেখ করেছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা চলার সময় একটি ১০-দফা প্রস্তাব জমা দেয়া হয়েছিল এবং তা নিয়ে আলোচনাও হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কারণে সেই অগ্রগতির সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গেছে।

মুখপাত্রের মতে, সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি পদক্ষেপের আগে হরমুজ প্রণালী স্থিতিশীল ছিল; কিন্তু ইরানি জাহাজ ও অবকাঠামোতে বারবার হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে। লেবাননের যুদ্ধবিরতিসহ বিভিন্ন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ভুল তথ্য দিচ্ছে বলেও সমালোচনা করে ইরান। একই সাথে তেহরান সতর্ক করে দিয়েছে যে, ইরানি নাগরিক ও সম্পদের ওপর অতীতের হামলাগুলো তারা ভুলে যায়নি।

সূত্র: পাকিস্তান অবজারভার

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর