সুইস স্কি রিসোর্টে নববর্ষ উদযাপনের সময় আগুনে নিহত ৪০ জন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রানস-মনতানার একটি পানশালায় ইংরেজি নববর্ষ উদযাপন চলার সময় ভয়াবহ আগুনে কমপক্ষে ৪০ জন নিহত ও ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে সুইজারল্যান্ড পুলিশ জানিয়েছে, 'লে কনস্টেলেশন' নামের পানশালায় এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

পুলিশ স্পষ্ট করেছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বরং একটি দুর্ঘটনাবশত আগুন। ওই অঞ্চলের নিরাপত্তা প্রধান জানিয়েছেন, মৃতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। তবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুইস পুলিশের ধারণা অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০ এবং আহতের সংখ্যা ১০০।

যেভাবে ঘটলো এই ট্র্যাজেডি

পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই 'কনস্টেলেশন বার'-এ স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ঠিক কতজন মানুষ এই ট্র্যাজেডির শিকার হয়েছেন তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের অধিকাংশই পর্যটক, যারা ছুটি কাটাতে সেখানে এসেছিলেন। বিস্ফোরণের সময় বারে ১০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আঞ্চলিক দৈনিক 'লে নুভেলিস্ট' তাদের সূত্রে নিহতের সংখ্যা ৪০ এবং আহতের সংখ্যা ১০০ বলে উল্লেখ করেছে।

উদ্ধার অভিযান ও আগুনের কারণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে নববর্ষের অনুষ্ঠান চলার সময় পানশালাটি দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আত্মীয়স্বজনের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

সুইস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকাটি বর্তমানে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়েছে এবং ক্রানস-মনতানার ওপর দিয়ে সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো ধারণা করছে, একটি কনসার্টে আতশবাজি ব্যবহারের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে পুলিশ জানিয়েছে আগুনের সঠিক কারণ এখনো অজানা।

ক্রানস-মনতানা স্কি রিসোর্ট কি?

সুইজারল্যান্ডের রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে ভ্যালাইস অঞ্চলের আল্পস পর্বতমালার কেন্দ্রে অবস্থিত এই অভিজাত পর্যটন শহর। প্রায় ৮৭ মাইল দীর্ঘ ট্রেইল সমৃদ্ধ এই শহরটি ব্রিটিশ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। চলতি জানুয়ারি মাসের শেষে এখানে 'এফআইএস ওয়ার্ল্ড কাপ' নামক একটি স্পিড স্কিইং ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এআরএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর