যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে, মাদুরোকে উৎখাতের পর ট্রাম্পের মন্তব্য

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘চালাবে’।

শনিবার (৩ জানুয়ারি) ভোরের দিকে ভেনেজুয়েলার রাজধানী শহরের ভেতরে এবং আশেপাশের স্থানে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এই ঘোষণা দেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, অভিযান শেষ হওয়ার পরপরই মাদুরোকে প্রথমে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে এবং এরপর হেলিকপ্টারযোগে তাকে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এই দম্পতিকে মাদক পাচার এবং অস্ত্র মামলার মুখোমুখি হতে হবে।

ঝুঁকিপূর্ণ অভিযানের সাফল্য সত্ত্বেও পরবর্তী কী হবে তা ভীষণ অনিশ্চিত।

ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলায় দায়িত্ব নেয়ার জন্য নিজের মন্ত্রিসভা থেকে ‘কিছু লোকদের মনোনীত’ করছেন, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

আরেকটি আশ্চর্যের বিষয় হলো, ট্রাম্প মার্কিন সেনা মোতায়েন করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে বলেন, ওয়াশিংটন ‘সেনা পাঠাতে ভয় পায় না।’

তবে তিনি দেশটির বিরোধী দলের ক্ষমতা গ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন এবং বলেছেন যে তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে কাজ করতে পারেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করে দেশটির ভেঙে পড়া জ্বালানি অবকাঠামো সংস্কারে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে যাবে, বিপুল অর্থ ব্যয় করে অবকাঠামো ঠিক করবে।’ 

তিনি বলেন, ‘আমরা প্রচুর পরিমাণে তেল বিক্রি করবো।’

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর