দুই সপ্তাহ ধাওয়ার পর রুশ পতাকাবাহী ট্যাংকার জব্দ করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

দুই সপ্তাহের বেশি সময় ধরে আটলান্টিক মহাসাগরে ধাওয়া করার পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি রুশ-পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন বাহিনী। জাহাজটিকে রক্ষা করার জন্য রাশিয়া নৌবাহিনী মোতায়েন করেছে– এমন খবরের মধ্যে এই পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড বুধবার (৭ ডিসেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতি পোস্ট করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগ, স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য ট্যাংকারটি আটক করেছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, নিষিদ্ধ এবং অবৈধ ভেনেজুয়েলার তেলের অবরোধ সম্পূর্ণ কার্যকর রয়েছে - বিশ্বের যে কোনো স্থানে।  

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বুধবারের অভিযানটি কোস্ট গার্ড এবং মার্কিন সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়েছে। মার্কিন বিশেষ বাহিনী প্রথমে ট্যাংকারটিকে সুরক্ষিত করতে সাহায্য করেছিল, যা এখন কোস্ট গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। 

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কোস্ট গার্ড যখন ‘মেরিনেরা’ নামের জাহাজটিতে ওঠেন তখন আশপাশে কোনো রাশিয়ান জাহাজ ছিল না। এর ফলে মার্কিন ও রাশিয়ান বাহিনীর মধ্যে সম্ভাব্য উত্তেজনা এড়ানো গেছে। 

এর আগে রয়টার্স জানিয়েছিল, জাহাজটির কাছাকাছি এলাকায় একটি রুশ সাবমেরিন ও একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি রাশিয়া। 

গত মাসে ক্যারিবীয় সাগরে মার্কিন কোস্ট গার্ড ‘বেলা ১’ নামের ওই জাহাজে তল্লাশির চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল পরিবহন করেছে। তবে তল্লাশির চেষ্টা ব্যর্থ হওয়ার পর জাহাজটি আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করে এবং নাম বদলে ‘মেরিনেরা’ রাখে। একই সঙ্গে এটি গায়ানা থেকে রাশিয়ার পতাকায় পুনঃনিবন্ধিত হয় বলে জানা গেছে।

আরবিএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর