থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত ২২

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

থাইল্যান্ডে একটি নির্মাণাধীন উচ্চগতির রেল লাইনের ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) ক্রেনটি ভেঙে পড়ার পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থ্যাচাপন চিননাওং এএফপিকে জানিয়েছেন, ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জন মারা গেছেন এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

তিনি আরও জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমায় উচ্চ-গতির রেল লাইন তৈরিতে ব্যবহৃত একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নাখোন রাতচাসিমা প্রদেশের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, একটি ক্রেন একটি ট্রেনের ওপর ভেঙে পড়ার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং এতে আগুন ধরে যায়।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। ফুটেজে উজ্জ্বল রঙের একটি ট্রেনকে পাশের দিকে উল্টে পড়ে থাকতে ও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

নাখোন রাতচাসিমা প্রদেশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল।

পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিটপ্রাকর্ণ বলেছেন, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন এবং কর্তৃপক্ষ মৃতদের শনাক্ত করার জন্য দ্রুত কাজ করছে।

বেইজিং-এর সহায়তায় থাইল্যান্ডে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি উচ্চ-গতি সম্পন্ন রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের নির্মাণে এই ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল। 

এই প্রকল্পের লক্ষ্য হলো— ২০২৮ সালের মধ্যে চীনের বিশাল ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামো উদ্যোগের অংশ হিসেবে লাওসের মাধ্যমে ব্যাংকককে চীনের কুনমিংয়ের সঙ্গে সংযুক্ত করা।

থাইল্যান্ডে শিল্প ও নির্মাণ খাতে নিরাপত্তা নিয়মাবলীর দুর্বল প্রয়োগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করে।

আরবিএস
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠিতই হয়েছে মিথ্যার উপর ভর করে। ফলে সেই রাষ্ট্রের শাসকরা মিথ্যা বলবে এটাই স্বাভাবিক। নিজেদের সব অবৈধ ও মানবতাবিরোধী অপরাধ ধামাচাপা দিতে জায়নবাদি...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর