ইসরাইল সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেপ্তারের দাবি ইরানের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে ইসরাইলের সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’কে গ্রেপ্তারের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বিস্তারিত কোনো তথ্য না দিলেও বলা হয়েছে, গোষ্ঠীটি ইরানের পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল। তাদের কাছে মার্কিন তৈরি অস্ত্র ও বিষ্ফোরক ছিল, যা তারা বিভিন্ন গুপ্তহত্যা ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা করেছিল।

আলাদা এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার আবদোররহিম মুসাভি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশজুড়ে হামলা চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল-এর (আইএস) সদস্যদের মোতায়েন করছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, মুসাভি দাবি করেন গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো তথাকথিত '১২ দিনের যুদ্ধে' ব্যর্থ হওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছে।



মুসাভি বলেন, ইরান তার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতার ওপর কোনো আঘাত সহ্য করবে না। তবে তেহরানের এই অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বা ইসরাইল এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাত নিয়ে কাতারের হুঁশিয়ারি 

গত দুই সপ্তাহ ধরে ইরানে চলা প্রাণঘাতী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং যুদ্ধের হুমকি প্রশমিত করতে মধ্যস্থতার চেষ্টা করছে কাতার।

দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আশঙ্কা করা হচ্ছে বর্তমান উত্তেজনা এ অঞ্চলে পরিস্থিতির আরও অবনতি ঘটাবে। আমরা এই উত্তেজনা কমিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা জানি যে পরিস্থিতির কোনো ধরনের অবনতি ঘটলে তা এই অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে। তাই আমরা যতটা সম্ভব তা এড়ানোর চেষ্টা করছি।

আল-আনসারি যোগ করেন, আঞ্চলিক সংকট নিরসনে কূটনীতিই সব থেকে কার্যকর পথ এবং আমরা আমাদের প্রতিবেশী ও অংশীদারদের সঙ্গে এ বিষয়ে কাজ করে যাচ্ছি।

তিনি আরও স্পষ্ট করে বলেন, এই অঞ্চলের পরিস্থিতি শান্ত করতে এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যে যোগাযোগ চলছে, আমরা তার একটি পক্ষ হিসেবে সক্রিয় রয়েছি।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর