গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের ১০ মাস বয়সী ছেলে সাইফান হাসান, মৃত মোশারফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।

মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো সাজেদুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। ফাঁদ তৈরির তারের লিকেজে (ছেঁড়া তারে) সজিব সিকদারের ১০ মাস বয়সী ছেলে সাইফান হাসান হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে বাঁচাতে দাদি রাহেলা বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে নাতি ও দাদিকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী দাদা ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনিজনই মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। বর্তমানে নিহতদের মরদেহ নিজ বাড়িতে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরবিএস
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর