যথেষ্ট সুন্দরী নন জেনিফার লরেন্স, তাই...

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

বক্স অফিস কাঁপানো ‘দ্য হাঙ্গার গেমস’ বা ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির দাপুটে অভিনেত্রী জেনিফার লরেন্সকে কি কেউ ‘অসুন্দর’ বলতে পারে? অবিশ্বাস্য মনে হলেও অস্কারজয়ী এই তারকার দাবি, শুধুমাত্র যথেষ্ট সুন্দরী না হওয়ার তকমা দিয়ে তাঁকে কুয়েন্টিন তারান্তিনোর ব্লকবাস্টার সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল।

সোমবার মুক্তি পাওয়া জোশ হোরোভিটজের ‘হ্যাপি স্যাড কনফিউজড’ লাইভ পডকাস্টে হলিউডের এই অভ্যন্তরীণ গসিপ নিয়ে বেশ রসালো ভঙ্গিতে কথা বলেছেন জেনিফার।

২০১৯ সালের সাড়া জাগানো ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ সিনেমায় অভিনয় করার কথা ছিল জেনিফারেএ। পডকাস্টে জেনিফার দাবি করেন, মার্গো রবি যে ‘শার্লন টেট’-এর চরিত্রে অভিনয় করেছেন, সেখানে তাঁরও নাম ছিল। কিন্তু কেন হলো না? জেনিফারের ভাষ্য, সবাই বলাবলি শুরু করল, ও (জেনিফার) শার্লন টেটের চরিত্রে অভিনয় করার মতো সুন্দরী নয়। এরপর তারা আর আমাকে নিলই না।

দর্শক যখন সমবেদনা জানাচ্ছিলেন, তখন জেনিফার কিছুটা মজা করেই বলেন, হয়তো আমি দীর্ঘদিন ধরে এই গল্পটা নিজেকে শোনাচ্ছি বলে এটা বিশ্বাস করে ফেলেছি। অথবা এমন হতে পারে যে, তারান্তিনো আমাকে কখনো ভাবেনইনি, উল্টো ইন্টারনেট আমাকে ‘কুৎসিত’ প্রমাণের জন্য উঠেপড়ে লেগেছিল!

জেনিফারের এই দাবি কিন্তু শুধু হাওয়া থেকে আসা নয়। শার্লন টেটের আপন বোন ডেবরা টেট সিনেমাটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন, জেনিফার লরেন্সের তুলনায় মার্গো রবি অনেক বেশি সুন্দরী এবং মার্গোকেই তাঁর বোনের চরিত্রের জন্য মানানসই মনে হয়। 

ডেবরা অনেকটা নিষ্ঠুরভাবেই বলেছিলেন, জেনিফার শার্লনের চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট সুন্দরী নন। এটা বলা হয়তো খুব ভয়াবহ শোনায়, কিন্তু আমার তো একটা মানদণ্ড আছে!

তবে জেনিফারকে কিন্তু তারান্তিনো একদম অবজ্ঞা করেননি। ‘দ্য হেটফুল এইট’ সিনেমায় ডেইজি ডমারগু চরিত্রে অভিনয়ের জন্য তারান্তিনোর প্রথম পছন্দ ছিলেন জেনিফার লরেন্স। কিন্তু ‘হাঙ্গার গেমস’-এর প্রচারে ব্যস্ত থাকায় জেনিফার সেটি ফিরিয়ে দেন। জেনিফার পডকাস্টে হাহাকার করে বলেন, আমি কাজটা ফিরিয়ে দিয়েছিলাম, যা আমার একদমই করা উচিত হয়নি।

পরবর্তীতে তারান্তিনো জেনিফারকে ‘স্কুইকি’ (চার্লস ম্যানসনের অনুসারী) চরিত্রের জন্য তাঁর বাড়িতে ডেকে স্ক্রিপ্ট রিডিংও করিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রটি পান ডাকোটা ফ্যানিং।

পডকাস্টের শেষ পর্যায়ে জেনিফার একদম মরা মুখে রসিকতা করে বলেন, তিনি ‘টোয়াইলাইট’ সিনেমার জন্যও অডিশন দিয়েছিলেন। কিন্তু সেখানেও নাকি সুযোগ পাননি কারণ তিনি ছিলেন ‘ভীষণ কুৎসিত’!

জেনিফারের এই ‘বিস্ফোরক’ ও মজাদার মন্তব্য এখন হলিউড পাড়ায় বেশ চর্চা হয়ে দাঁড়িয়েছে। গ্ল্যামার দুনিয়ায় রূপের মাপকাঠি যে কত নিষ্ঠুর হতে পারে, জেনিফারের এই অভিজ্ঞতা যেন তারই এক ছোট ঝলক।

একাত্তর/এসি
হলিউডে ‘গোল্ডেন কাপল’ খ্যাত জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট অবশেষে বিচ্ছেদের শেষ প্রান্তে চলে এসেছেন।
৯০ দশকের সারা জাগানো টেলিভিশন সিরিজ ফ্রেন্ডসের অভিনেতা ম্যাথু পেরি মারা গেছেন। শনিবার রাতে লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাকশন হিরো রিচার্ড রাউন্ডট্রি মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করে মঙ্গলবার মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৮১ বছর।
সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছেন হলিউড তারকা জনি ডেপ। আদালত তার সাবেক স্ত্রীকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার অর্থদণ্ড দিয়েছেন।মাত্র ১৫ মাস সংসার করে ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর