যে কোনো হামলার বিরুদ্ধে ইরানের কঠিন হুঁশিয়ারি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম

আসন্ন দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছানোর প্রাক্কালে শুক্রবার ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আক্রমণকে ইরান তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং হামলাকারী লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেন, মার্কিন বাহিনীর এই সামরিক উপস্থিতি আমরা আশা করি প্রকৃত কোনো সংঘাতের উদ্দেশ্যে নয়। তবে আমাদের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। আর এই কারণেই ইরানে সব কিছুকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এবারে যে কোনো আক্রমণকে- তা সীমিত হোক কিংবা অসীম, সার্জিক্যাল হোক বা কাইনেটিক- আমরা আমাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করব। এই সংকটের নিষ্পত্তির জন্য আমরা সম্ভাব্য কঠোরতম উপায়ে এর জবাব দেব।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌবহর এগিয়ে যাচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এটি ব্যবহারের প্রয়োজন হবে না। সেইসঙ্গে তিনি তেহরানকে বিক্ষোভকারীদের হত্যা না করতে এবং পরমাণু কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে হুঁশিয়ারি দেন।

ইরানি কর্মকর্তা বলেন, যদি মার্কিনীরা ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তবে আমরা তার মোক্ষম জবাব দেব। তবে ইরানের সেই প্রতিক্রিয়া ঠিক কেমন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন।

তিনি আরও যোগ করেন, একটি দেশ যেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রমাগত সামরিক হুমকির মুখে থাকে, তাদের কাছে নিজেদের সুরক্ষায় সর্বশক্তি নিয়োগ করা ছাড়া আর কোনো পথ নেই; যাতে যে কেউ ইরানকে আক্রমণ করার দুঃসাহস দেখালে তাদের পিছু হটতে বাধ্য করা যায় এবং প্রয়োজনে ভারসাম্য আনা যায়।

উল্লেখ্য, এর আগেও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন বাহিনী নিয়মিত মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য পাঠিয়েছিল, যা প্রায়ই রক্ষণাত্মক পদক্ষেপ হিসেবে দেখা হতো। তবে গত বছরের জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার আগে মার্কিন সামরিক বাহিনী সেখানে এক বিশাল শক্তি সমাবেশ ঘটিয়েছিল।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর