যাত্রাবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জুরাইন এলাকায় দীর্ঘ চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক দুই সন্ত্রাসী হলেন—এলাকায় ‘লম্বা জনি’ ও ‘ব্যাপারি জনি’ নামে পরিচিত দুই শীর্ষ অপরাধী।

অভিযান শেষে অপারেশন কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহাবুবুল বারী জানান, এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ পর্যবেক্ষণের পর মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ম্যাগাজিন, একটি নকল পিস্তল, একাধিক পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ক্যাপ্টেন মাহাবুবুল বারী জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
সাভার উপজেলার আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে। এ ঘটনায় মন্টুর ছেলেসহ চারজনকে আটক করে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর