ইরানে হামলা মানেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন খামেনি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হবে। রোববার সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, মার্কিনীদের জানা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে, তবে এবার তা একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।

তিনি আরও জানান, যুদ্ধের মার্কিন হুমকিতে ইরান মোটেও বিচলিত নয়। আমেরিকানরা মাঝেমধ্যেই যুদ্ধের কথা বলে, যুদ্ধজাহাজ ও বিমান নিয়ে আসার ভয় দেখায়- এতে নতুন কিছু নেই। ইরানি জাতি এ ধরনের কথায় কান দেয় না। এসব দিয়ে ইরানি জাতিকে ভয় দেখানোর চেষ্টা তাদের করা উচিত নয়।

ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করবে না, তবে কেউ যদি দেশের ক্ষতি করার চেষ্টা করে তবে তার চূড়ান্ত জবাব দেয়া হবে। তিনি বলেন, আমরা যুদ্ধ শুরু করার পক্ষপাতি নই। আমরা কাউকে দমন করতে চাই না এবং কোনো দেশে হামলা করার ইচ্ছাও আমাদের নেই। তবে, কেউ যদি আমাদের ওপর হামলা চালাতে বা ক্ষতি করতে চায়, তাকে ইরানি জাতির পক্ষ থেকে চূড়ান্ত ও মোক্ষম আঘাতের মুখোমুখি হতে হবে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই খামেনির এই মন্তব্য এলো। ইরানে নিরাপত্তা বাহিনীর সহিংস দমনে এ পর্যন্ত ৬,৭১৩ জন সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যেতে থাকে তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। বিক্ষোভ যখন চরমে ছিল, তখন তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেছিলেন যে, সাহায্য আসছে।

ট্রাম্পের এই হুঁশিয়ারির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, আমরা ইরানের ওপর নজর রাখছি... আপনারা জানেন আমরা পরিস্থিতির প্রয়োজনে অনেকগুলো জাহাজ সেই অভিমুখে পাঠাচ্ছি... আমাদের একটি বড় নৌবহর এবং বিশাল বাহিনী ইরানের দিকে যাচ্ছে... আমি চাই না খারাপ কিছু ঘটুক... তবে আমাদের একটি বিশাল রণতরীবহর সেই পথেই রয়েছে।

একাত্তর/এসি
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর