নতুন পথে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক, শুরু হচ্ছে পরমাণু আলোচনা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের পারমাণবিক অচলাবস্থা নিরসনে বড় ধরনের কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোমবার ইরানের আধা-সামরিক বাহিনী আইআরজিসি (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কার মাঝেই কূটনীতির জানালায় নতুন হাওয়া বইতে শুরু করলো। ইরানি সরকারের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি নির্দেশ দিয়েছেন যেন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই আলোচনা কেবল ‘পারমাণবিক ইস্যু’ বা নিউক্লিয়ার ফ্রেমওয়ার্কের মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ, আঞ্চলিক রাজনীতি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো অন্যান্য বিতর্কিত বিষয়গুলো এই আলোচনার এজেন্ডায় আপাতত থাকছে না। 

ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিজি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম থেকে এই তথ্য আসায় ধারণা করা হচ্ছে, দেশটির সামরিক ও ধর্মীয় উচ্চমহলের এতে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত পাঁচ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা চালিয়েছে, যা গত বছর মে মাসের পর থেকে কার্যত থমকে ছিল। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এবং ইরানের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক চাপের মুখে তেহরানের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমতায় আসার পর থেকেই ইরানের ওপর আরোপিত ‘অন্যায় নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার ওপর জোর দিয়ে আসছিলেন। দেশের অর্থনীতিকে সচল করতে এবং পশ্চিমাদের সাথে সরাসরি সংঘাত এড়াতে আলোচনা শুরু করা তেহরানের জন্য এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র এখনও এই খবরের ওপর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে তুর্কি ও ইউরোপীয় মধ্যস্থতাকারীরা এই আলোচনার পথ প্রশস্ত করতে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন। এখন দেখার বিষয়, তেহরানের এই ‘গ্রিন সিগন্যাল’ ওয়াশিংটনের পক্ষ থেকে কেমন সাড়া পায়।

একাত্তর/এসি
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর