মেলিন্ডা গেটসের পুরানো ক্ষত খুঁড়ে দিলো নতুন নথি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের আদালত কর্তৃক জেফরি এপস্টাইন সংক্রান্ত নথিপত্র প্রকাশের পর মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই নথিতে নাম আসায় বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস নিজের ব্যক্তিগত দুঃখ এবং বৈবাহিক জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন।

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সাথে বিল গেটসের সংশ্লিষ্টতার নতুন তথ্য সামনে আসায় এই প্রথমবার মুখ খুললেন তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা। একটি সাম্প্রতিক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই নথিপত্রগুলো তাঁর বৈবাহিক জীবনের অত্যন্ত যন্ত্রণাদায়ক সময়ের স্মৃতি ফিরিয়ে এনেছে।

এনপিআর-এর 'ওয়াইল্ড কার্ড' পডকাস্টে মেলিন্ডা বলেন, এপস্টাইন কেলেঙ্কারিতে তাঁর সাবেক স্বামীর নাম আসা তাঁকে অবিশ্বাস্যভাবে বিষণ্ন করেছে। তিনি স্পষ্ট করে বলেন, এই ময়লা ও দুর্গন্ধ থেকে দূরে থাকতে পেরে আমি আজ খুশি। তিনি আরও যোগ করেন, যাদের নাম এই নথিতে এসেছে, যার মধ্যে বিল গেটসও রয়েছেন, তাদের সবাইকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে।

২০২১ সালে ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান এই ক্ষমতাধর দম্পতি। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিচ্ছেদের আগেই এপস্টাইনের সাথে বিল গেটসের মেলামেশা নিয়ে মেলিন্ডা চরম অসন্তুষ্ট ছিলেন। পাশাপাশি, এক অপরাধীর সঙ্গে সম্পর্ক রাখা নিয়েও দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত প্রায় ৩০ লক্ষাধিক নথির মধ্যে এপস্টাইনের লেখা কিছু খসড়া ই-মেইল পাওয়া গেছে। ২০১৩ সালের জুলাই মাসের একটি ই-মেইলে এপস্টাইন দাবি করেন যে, বিল গেটস একটি যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন।

অপর একটি খসড়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, এক রুশ তরুণীদের সাথে শারীরিক সম্পর্কের ফলে সৃষ্ট শারীরিক সমস্যার জন্য বিল গেটসের ওষুধের প্রয়োজন হয়েছিল। তবে এই ই-মেইলগুলো সরাসরি বিল গেটসকে পাঠানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। ই-মেইলগুলো এপস্টাইনের নিজের অ্যাকাউন্ট থেকেই ড্রাফট করা হয়েছিল এবং এতে বিল গেটসের কোনো সই বা সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ নেই।

বিল গেটসের একজন মুখপাত্র এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এপস্টাইন একজন প্রমাণিত মিথ্যাবাদী। এই নথিপত্রগুলো কেবল এপস্টাইনের হতাশা প্রমাণ করে, তিনি বিলের সাথে সম্পর্ক বজায় রাখতে পারেননি এবং তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, বিল গেটস এর আগে স্বীকার করেছিলেন, দাতব্য কাজের আলোচনার জন্য এপস্টাইনের সাথে তাঁর কয়েকবার ডিনার হয়েছিল, যা তাঁর একটি বড় ভুল ছিল। তবে কোনো নথিতেই বিল গেটসের বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়নি।

২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করা জেফরি এপস্টাইনের এই বিশাল নেটওয়ার্কে বিশ্বের অনেক সেলিব্রেটি, ব্যবসায়িক নেতা এবং বিশ্বনেতাদের নাম জড়িয়েছে। ২০০৮ সালে এক নাবালিকার সাথে যৌনচারের দায়ে দণ্ডিত হবার পরও অনেকের সাথে তাঁর যোগাযোগ ছিল বলে নতুন নথিতে উঠে এসেছে।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর