বেলুচিস্তানে পাকিস্তানের সামরিক অভিযান শেষ, ২১৬ বিদ্রোহী নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সপ্তাহব্যাপী পরিচালিত এক নিরাপত্তা অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অশান্ত প্রদেশে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত অভিযানে ২১৬ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে।

পাকিস্তানের বৃহত্তম ও দরিদ্রতম এই প্রদেশটি গত শনিবার কার্যত স্থবির হয়ে পড়েছিল, যখন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি’ (বিএলও) পুরো অঞ্চলজুড়ে স্কুল, ব্যাংক, বাজার ও নিরাপত্তা স্থাপনায় একযোগে ভয়াবহ হামলা চালায়। এটি ছিল তাদের ইতিহাসের অন্যতম বড় সামরিক তৎপরতা।

সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে, এসব হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্য এবং ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি থেকে সেনাবাহিনী তাদের ‘গোয়েন্দা তথ্যভিত্তিক’ অভিযান ‘রদ আল-ফিতনা ১’ শুরু করার পর বিএলএ ডজনখানেক স্থানে এই সমন্বিত হামলা চালায়।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিখুঁত পরিকল্পনা, কার্যকর গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবচ্ছিন্ন যৌথ প্রচেষ্টার মাধ্যমে ‘অপারেশন রদ-আল-ফিতনা-১’-এর আওতায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে এসব হামলার জবাব দেয়া হয়েছে। অভিযান শুরুর পর থেকে বেলুচিস্তান জুড়ে এ পর্যন্ত মোট ২১৬ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।

নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্রোহীরা বেশ কিছু এলাকায় সরকারি ভবন ও থানা দখল করে নিয়েছিল। এর মধ্যে মরুশহর নুশকি তারা টানা তিন দিন নিয়ন্ত্রণে রাখে, পরে সামরিক বাহিনীর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়। নিরাপত্তা কর্মকর্তারা জানান, নুশকির অবরোধ শেষ করতে হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছিল।

খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি ইরান ও আফগানিস্তান সীমান্ত সংলগ্ন। পাকিস্তানের গোয়াদর গভীর সমুদ্রবন্দর এবং অন্যান্য প্রকল্পে চীনের বিশাল বিনিয়োগ এই অঞ্চলেই অবস্থিত। বৃহত্তর স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যার দাবিতে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা এই প্রদেশে কয়েক দশক ধরে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে।

এআরএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
২০১৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই কোপা আমেরিকার ফাইনাল হেরে যখন কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি, তখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, আমার পক্ষে যা করা সম্ভব...
ফিফা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে পুরো ক্রীড়াবিশ্বের চোখ এখন নিউইয়র্কের দিকে। আর এরই মাঝে ধর্ণাঢ্য ব্যবসায়ী মোগল মাইকেল রুবিনের আয়োজনে জেভিটস সেন্টারে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘ফ্যানাটিকস ফেস্ট’...
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর