পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তড়িঘড়ি করে নেয়া এই সিদ্ধান্তের বদলে বিপুল পরিমাণ অর্থ বাহিনীর আধুনিকায়ন ও লজিস্টিকস সাপোর্ট বৃদ্ধিতে ব্যয়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান পোশাকটি নির্ধারণ করেছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া, দিন-রাত্রির ডিউটিতে সহজে চিহ্নিত করার সুবিধা এবং অন্য কোনো বাহিনীর সাথে যেন সাদৃশ্য না থাকে; এসব বিষয় বিবেচনা করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের মতামত ও জনমত যাচাই-বাছাই ছাড়া যে নতুন পোশাক নির্বাচন করেছে, তা অন্য কয়েকটি সংস্থার ইউনিফর্মের সাথে হুবহু মিলে যায়। এর ফলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদাভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।

সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগের সাথে জানায়, বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেয়া এই পরিবর্তনের পক্ষে নন। তারা বর্তমান পোশাকটিকে দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে মনে করেন। তাছাড়া, গত ১২ ফেব্রুয়ারি (২০২৬) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পোশাক পরেই পুলিশ বাহিনীর সদস্যরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।

পোশাক পরিবর্তনকে একটি বিশাল ও ব্যয়বহুল প্রক্রিয়া উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এটি দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তাই নতুন পোশাক তৈরির পরিবর্তে এই বিপুল পরিমাণ অর্থ বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিকস সাপোর্ট বৃদ্ধিতে ব্যয় করা অধিক যুক্তিযুক্ত।

অ্যাসোসিয়েশন মনে করে, ‘পোশাকের রং বা নকশা নয়, বরং পুলিশ সদস্যদের মনমানসিকতার পরিবর্তন, মনোবল এবং পেশাদারিত্বের উন্নয়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।
 
সবশেষে, বাহিনীর প্রতিটি সদস্যের আবেগ ও বাস্তবসম্মত দিকগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে অধিকতর গবেষণা ও জনমতের ভিত্তিতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জনবল ও অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য দু’টি প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে কোনো আপস করতে চায় না।
দীর্ঘ সময় একই পদে কর্মরত থেকে পদোন্নতি ছাড়াই অবসরে যাওয়া পুলিশ সদস্যদের জন্য বিশেষ পদোন্নতি এবং অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর