মোহাম্মদপুরে দুইদিনে তিনজনকে কুপিয়ে জখম, নেপথ্যে ‘কিলার’ বাদল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

মাদক কারবার ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় একের পর এক হামলার ঘটনা ঘটছে রাজধানীর মোহাম্মদপুরে। গত দুইদিনে তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের মধ্যে একজন জুলাইযোদ্ধা ও গণহত্যা মামলার সাক্ষী। একাত্তরের অনুসন্ধানে জানা গেছে, এই হামলার পেছনে শীর্ষ সন্ত্রাসী কিলার বাদল গ্রুপ জড়িত। পুলিশ বলছে, এসব সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি, রাত ১০টা ১০ মিনিট। মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকার ময়ূর ভিলার পাশের গলির সিসি ক্যামেরার ফুটেজ। এতে দেখা যায়, একটি সিএনজি প্রবেশ করে গলিতে, একে একে নেমে আসে তিনজন। সবার হাতেই চাপাতি। দুজন বোরখা পরিহিত। সিএনজি থেকে নেমেই জুলাইযোদ্ধা ও গণহত্যা মামলার সাক্ষী ইব্রাহিমকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। পরে সেই সিএনজিতে করেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। 

গুরুতর আহত ইব্রাহীম রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা বোরখা পরিহিত থাকায় কাউকে চিনতে পারেননি ইব্রাহিম। স্বজন ও বন্ধুদের দাবি, জুলাই আন্দোলনের মামলার সাক্ষী হওয়ায় ইব্রাহিমকে হুমকি দেওয়া হচ্ছিল। জুলাই আন্দোলন থেকে সৃষ্ট শত্রুতার কারণে তাকে কোপানো হয়েছে।

এই ঘটনার ঠিক আগের দিন একইভাবে হামলার শিকার হয়েছে আরও দুইজন। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায়, ২১ ফেব্রুয়ারি দুপুর তিনটা ১৩ মিনিটে দুইজন হেঁটে যাচ্ছিলেন বসিলা তিন রাস্তার দিকে। এসময় তাদের ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এলোপাতাড়ি কোপানো হয় তাদেরকেও। 

খোঁজ নিয়ে জানা যায়, মামুন ও রাসেল নামের দুই শ্রমিক দলের নেতা সেদিন হামলার শিকার হন। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, মাদক কারবার ও ফুটপাতের চাঁদাবাজিতে বাধা দেয়ায় এই হামলা। 

এই একই গ্রুপ ইব্রাহিমের ওপর হামলা করেছে বলেও দাবি তাদের।  

মোহাম্মদপুরে একের পর এক কারা, কেন এই হামলা করছে? উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, আড়ালে বসে এই হামলার নেতৃত্ব দিচ্ছে কিলার বাদল। মাঠ পর্যায়ে সেগুলো বাস্তবায়ন করছে রাব্বি, কাউসার ওরফে মোল্ল্যা কাউসার, গ্যারেজ সোহেল, বাত রাসেল, মাছুমসহ আরও কয়েকজন। 

এই চক্রটি মোহাম্মদপুরে ফুটপাতের চাঁদাবাজি, মাদক কারবারসহ হেন কোনো অপকর্ম নেই যা তারা করে না। আওয়ামী লীগ সরকারের আমলেও বেপরোয়া ছিল এরা।

পুলিশ বলছে, এই চক্রের সবাইকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই গ্রেপ্তার করা হবে। 

এসব চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডারদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

আরবিএস
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 
কোরবানির ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাকে বা সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর