১৩ বিলিয়ন ডলারের রণতরীতে ‘টয়লেট’ সংকট!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের দামামা বাজার এই সংকটময় মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ব্যয়বহুল রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এক অদ্ভুত ও বিড়ম্বনাপূর্ণ সংকটের মুখোমুখি হয়েছে। ১৩ বিলিয়ন ডলার মূল্যের এই যুদ্ধজাহাজটি বর্তমানে তার উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে অপারেশনাল চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা সমুদ্রের মধ্যে ঠিক করার আপাতত কোন উপায় নেই।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে যখন বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এর ভেতরের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। অত্যাধুনিক এই যুদ্ধজাহাজটি বর্তমানে দীর্ঘস্থায়ী পয়ঃনিষ্কাশন বিপর্যয়ের সম্মুখীন, যা এর  সাড়ে চার হাজারের বেশি নাবিক, সেনা সদস্য ও কর্মকর্তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

২০১৭ সালে কমিশন করা এই রণতরীটি তৈরি করতে খরচ হয়েছিল ১৩ বিলিয়ন ডলার। পানি সংরক্ষণের জন্য এতে লাক্সারি ক্রুজ শিপের মতো বিশেষ 'ভ্যাকুয়াম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা' যুক্ত করা হয়। জাহাজটিতে ৬০০টির বেশি টয়লেট রয়েছে যা ১০টি আলাদা জোনে বিভক্ত।

তবে চার হাজার ছয়শ’র বেশি ক্রু সদস্যের ব্যবহারের চাপের তুলনায় এর পাইপগুলো অত্যন্ত সরু। ফলে প্রায়ই ভ্যাকুয়াম সিস্টেম বিকল হয়ে পড়ছে এবং পুরো এলাকা ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে।

ছবি: সংগৃহীত
এই সমস্যাটি নতুন নয়। ২০২৫ সালে ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানের সময় এই রণতরীটি মোতায়েন ছিল। সেই সময় মাত্র ৪ দিনের মধ্যে ২০৫ বার সিস্টেমটি অকেজো হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। গড়ে প্রতিদিন ৫১টি অভিযোগ আসছিল শুধু টয়লেট রক্ষণাবেক্ষণ নিয়ে।

বর্তমান পরিস্থিতিতে নাবিকরা জানিয়েছেন, জাহাজের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং টিমগুলো দিনরাত পরিশ্রম করেও এটি পুরোপুরি মেরামত করতে পারছে না।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, এই সিস্টেমটি পরিষ্কার করার জন্য বিশেষায়িত 'অ্যাসিড ফ্লাশ' প্রয়োজন, যার প্রতিবারের খরচ প্রায় চার লক্ষ ডলার। এটি শুধু ব্যয়বহুলই নয়, বরং দীর্ঘ সময়ের ব্যাপার।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন চূড়ান্ত পর্যায়ের উত্তেজনা বিরাজ করছে, তখন এই ধরনের প্রযুক্তিগত ত্রুটি মার্কিন নৌবাহিনীর 'অপারেশনাল রেডিনেস' বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে।

ছবি; সংগ্রহীত
যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন, এই সমস্যা ট্রাম্পের সামরিক সিদ্ধান্তে প্রভাব ফেলবে না, তবে দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে নাবিকদের মনোবল ও জীবনযাত্রার মান বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পৌঁছানোর আগেই ইউএসএস জেরাল্ড ফোর্ডকে তার অভ্যন্তরীণ এই সমস্যার সমাধান করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির মুখে থাকা এই বিশাল রণতরীটি কি তার সবটুকু সক্ষমতা নিয়ে লড়াই করতে পারবে, নাকি এই অভ্যন্তরীণ যান্ত্রিক বিড়ম্বনা ওয়াশিংটনের পরিকল্পনায় নতুন কোনো বাধা তৈরি করবে, তা এখন দেখার বিষয়।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর