ভারত ইসরাইল মাখামাখিতে বিচলিত পাকিস্তান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত ‘ষড়ভুজ জোট’ এবং এতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি পাকিস্তানকে প্রবলভাবে বিচলিত করেছে। ইসলামাবাদ একে ‘মুসলিম উম্মাহ বিরোধী ব্লক’ হিসেবে অভিহিত করেছে। ‘কট্টরপন্থী শিয়া অক্ষ’ মোকাবিলায় নয়াদিল্লি ও অন্যান্য দেশের সঙ্গে জোট গড়ার নেতানিয়াহুর পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান সিনেটে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আইনপ্রণেতা পালওয়াশা মোহাম্মদ জাই খান সব রাজনৈতিক দলের পক্ষ থেকে ইসরাইলের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে এই প্রস্তাবটি উত্থাপন করেন।

ছবি: সংগৃহীত
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সিনেটের এই প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও পবিত্র স্থানগুলোর আইনি বা ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইনি আদর্শকে ক্ষুন্ন করে এমন বক্তব্যের কঠোর বিরোধিতা করছে সিনেট।

প্রস্তাবটিতে নেতানিয়াহুর এই আহ্বানকে রাজনৈতিক ও আদর্শিক ভিত্তিতে ‘মুসলিম উম্মাহর ঐক্য ও অখণ্ডতা বিনষ্ট করার লক্ষ্যে দখলদার ইসরাইলি নেতৃত্বের এক ঘৃণ্য প্রবণতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আরবি শব্দ ‘উম্মাহ’ বলতে গোটা মুসলিম জাতি বা সম্প্রদায়কে বোঝায়।

এছাড়া, সোমালিল্যান্ডের স্বাধীনতাকে ইসরাইলের স্বীকৃতির বিষয়টি আন্তর্জাতিক নীতির পরিপন্থী উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সিনেট। একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি। উল্লেখ্য, গত ডিসেম্বরে ইসরাইল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, যা মুসলিম দেশগুলো এবং ওআইসির মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।

ছবি: সংগৃহীত
নেতানিয়াহুর প্রস্তাব:
বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তেল আবিব সফরের প্রাক্কালে নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইল মধ্যপ্রাচ্যের চারপাশে বা অভ্যন্তরে একটি সম্পূর্ণ ব্যবস্থা বা ‘ষড়ভুজ জোট’ তৈরি করবে। নেতানিয়াহু এই প্রস্তাবিত জোটের সদস্য হিসেবে ভারত, গ্রিস, গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন এবং নাম প্রকাশ না করা কিছু আরব, আফ্রিকান ও এশীয় দেশের নাম উল্লেখ করেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর মতে, এই জোটের লক্ষ্য হলো এমন একদল দেশের অক্ষ তৈরি করা যারা বাস্তবতা, চ্যালেঞ্জ এবং লক্ষ্যগুলোকে একইভাবে দেখে, যা তথাকথিত ‘কট্টরপন্থী অক্ষের’ ঠিক বিপরীত। তিনি আরও বলেন, আমরা কট্টরপন্থী শিয়া অক্ষকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করেছি এবং উদীয়মান কট্টরপন্থী সুন্নি অক্ষের ক্ষেত্রেও একই অবস্থান থাকবে।

 
নেতানিয়াহু এই জোটকে ইরান ও তার সহযোগী গোষ্ঠী যেমন হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের নেতৃত্বাধীন ‘কট্টরপন্থী শিয়া অক্ষ’ এবং আইএসের অবশিষ্টাংশের সঙ্গে যুক্ত ‘উদীয়মান কট্টরপন্থী সুন্নি অক্ষের’ বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষা কবচ হিসেবে চিত্রায়িত করেছেন।

এআরএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর