মিথ্যার মায়াজাল তৈরি করছে দুই যুদ্ধবাজ যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিরুদ্ধে তেহরানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ এনেছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দেশ দুটো মহাপাপ করছে।

ৱইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, ওয়াশিংটন ও তাদের সহযোগী ‘যুদ্ধবাজ চক্র’ বিশেষ করে ইসরাইল, ইরানের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে একটি অপপ্রচার বা ‘ডিসইনফরমেশন ক্যাম্পেইন’ পরিচালনা করছে। তিনি দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাম্প্রতিক দাঙ্গায় হতাহতের সংখ্যা নিয়ে পশ্চিমা বিশ্ব ক্রমাগত মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

ইসমাইল বাঘাই নাৎসি নেতা জোসেফ গোয়েবলসের একটি কুখ্যাত নীতি উদ্ধৃত করে বলেন, একটি মিথ্যা যদি বারবার বলা হয়, তবে সাধারণ মানুষের কাছে সেটিই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাঘাইয়ের মতে, বর্তমান মার্কিন প্রশাসন এবং ইসরাইলের ‘গণহত্যাকারী শাসনব্যবস্থা’ এই নীতি অনুসরণ করেই ইরানের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি এই প্রক্রিয়াকে ‘ভ্রান্ত সত্যের মায়া’ সৃষ্টির চেষ্টা বলে অভিহিত করেন।


মুখপাত্র স্পষ্টভাবে জানান, ইরানের পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যেসব দাবি করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। এছাড়া গত জানুয়ারি মাসের দাঙ্গায় হতাহতের সংখ্যা নিয়ে প্রচারিত তথ্যগুলোকে তিনি ‘বিগ লাই’ বা বড় ধরণের মিথ্যাচার হিসেবে গণ্য করেন। তিনি বিশ্ববাসীকে এই ধরনের বানোয়াট তথ্যের ফাঁদে না পড়ার আহ্বান জানান।

বাঘাই তাঁর বার্তায় উল্লেখ করেন, এই মিথ্যাচারের পেছনে রয়েছে তথাকথিত ‘যুদ্ধ মুনাফাখোরদের’ স্বার্থ। তাঁর মতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দু’টো দেশই যুদ্ধের সওদাগর।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে, পশ্চিমা দেশগুলোর সাথে তেহরানের কূটনৈতিক ও স্নায়ুযুদ্ধ আরও ঘনীভূত হচ্ছে। পদ্ধতিগত এই মিথ্যাচারের বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক মহলে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ

 

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর