ট্রাম্পের দাবিকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিল তেহরান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, তিনি তেহরানের সঙ্গে বিদ্যমান বিরোধগুলো কূটনীতির মাধ্যমে সমাধান করতে আগ্রহী। তবে, একই সঙ্গে তিনি ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রেক্ষাপটও তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ইরান এমন সব ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তবে এই দাবি পক্ষে তিনি বিস্তারিত কোন তথ্য উপস্থাপন করেননি।

বুধবার, মার্কিন কংগ্রেসে ভাষণে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সরকার। উল্লেখ্য, বৃহস্পতিবারই জেনেভায় দুপক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাতে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে দেওয়া তাঁর বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী সুর চড়ান। খবর আল জাজিরা।

তিনি অভিযোগ করেন, গত বছর মার্কিন হামলায় বিধ্বস্ত হওয়া পারমাণবিক কর্মসূচি ইরান পুনরায় গড়ে তোলার চেষ্টা করছে। যদিও ট্রাম্প বারবার দাবি করেছেন, সেই স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল, তবে বিশেষজ্ঞরা তাঁর এই দাবি নিয়ে দ্বিমত পোষণ করেছেন।

দীর্ঘ ভাষণের প্রায় ৯০ মিনিটের মাথায় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রসঙ্গটি আনেন ট্রাম্প। তিনি বলেন, আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তারা আবারও নতুন করে শুরু করতে চায়। এই মুহূর্তে তারা আবারও তাদের অশুভ উচ্চাকাঙ্ক্ষা পূরণে মরিয়া।

ছবি: সংগৃহীত
তিনি আরও যোগ করেন, আমরা তাদের সঙ্গে আলোচনায় আছি। তারা চুক্তি করতে চায়, কিন্তু আমরা এখনো সেই গোপন শব্দগুলো শুনিনি, ‘আমরা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করব না’। ট্রাম্প স্পষ্ট করে বলেন, তাঁর পছন্দ হলো কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা, কিন্তু তিনি কোনোভাবেই বিশ্বের ‘এক নম্বর সন্ত্রাসবাদী মদতদাতা’ দেশকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না।

ট্রাম্প দাবি করেন, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তাদের সতর্ক করা হয়েছিল যেন তারা অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু না করে, কিন্তু তারা তা মানছে না।

উল্লেখ্য, ইরান দীর্ঘ বছর ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক কাজে ব্যবহারের জন্য। এমনকি গত বছর মার্কিন গোয়েন্দা সংস্থা বা জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থাও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ পায়নি।

পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ট্রাম্প দাবি করেন, তেহরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। এছাড়া সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে ৩২ হাজার বিক্ষোভকারীকে হত্যার অভিযোগও আনেন তিনি তেহরানের বিরুদ্ধে, যদিও এই সংখ্যাটি প্রকৃত নিহতের সংখ্যার চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং বৃহস্পতিবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনার ঠিক আগমুহূর্তে ট্রাম্প এই মন্তব্য করলেন। এই আলোচনায় ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের এই দাবিগুলোকে ‘মহাপাপ’ বা ‘বিগ লাই’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, পেশাদার মিথ্যুকরা ‘ভ্রান্ত সত্য’ তৈরিতে পটু। ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র বা জানুয়ারির অস্থিরতায় হতাহতের সংখ্যা নিয়ে তারা যা বলছে, তা একেবারেই ডাহা মিথ্যা।”

ছবি: সংগৃহীত
‘সব পথ খোলা আছে’

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, ইরান আলোচনার টেবিলে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ওয়াশিংটন যদি আবারও সামরিক পথ বেছে নেয় তবে তারা পাল্টা আঘাত হানতে প্রস্তুত। তিনি বলেন, যদি আপনারা কূটনীতির পথ বেছে নেন যেখানে ইরানের মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষিত থাকবে, তবে আমরা আলোচনায় থাকব। কিন্তু আপনারা যদি আবারও প্রতারণা ও মিথ্যার আশ্রয় নিয়ে আলোচনার টেবিলকে বোমা মেরে উড়িয়ে দিতে চান, তবে আমাদের প্রতিরক্ষা বাহিনীর চরম আঘাতের স্বাদ আপনাদের আবারও আস্বাদন করতে হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সংঘাত এড়ানোর জন্য একটি চুক্তি এখনও সম্ভব। তিনি বলেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারও তারা ছেড়ে দেবে না।

ছবি: সংগৃহীত
হামলার জন্য জনসমর্থন আদায়ের চেষ্টা

ওয়াশিংটনভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের গবেষক হাসান মনাইমনে আল জাজিরাকে বলেন, ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হিসেবে চিত্রায়িত করে আসলে নিজ দেশে একটি সামরিক অভিযানের জন্য জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। যদিও ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত ইসরায়েলের জন্য হুমকি এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা এখনও এর নেই। তিনি আরও উল্লেখ করেন যে, এই চলমান আলোচনা ব্যর্থ হতে পারে কারণ যুক্তরাষ্ট্র এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও আলোচনার টেবিলে আনতে চাইছে, যা শুরুতে আলোচনার অংশ ছিল না।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর