জেনেভায় আলোচ্য শুধুই পারমাণবিক ইস্যু: তেহরান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক ইস্যু এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি।

ওমানের সক্রিয় মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় দফার এই পরোক্ষ আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানান, জেনেভায় চলমান এই সংলাপের একমাত্র এবং প্রধান বিষয় হলো পারমাণবিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট অধিকার।

ইরানের জাতীয় গণমাধ্যম আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, ইরানি প্রতিনিধি দল অত্যন্ত গুরুত্ব এবং দৃঢ় সংকল্প নিয়ে জেনেভায় পৌঁছেছে। আমাদের একমাত্র লক্ষ্য হলো দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা।

তিনি আরও স্পষ্ট করে দেন, ইরান তার পারমাণবিক অধিকার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নিজেদের সুনির্দিষ্ট অবস্থান ওমানি মধ্যস্থতাকারীদের কাছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে।

মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, ইরান এই আলোচনায় পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে অংশ নিচ্ছে, তবে আলোচনার পরিধি কেবল ‘পারমাণবিক নথিপত্র’ বা নিউক্লিয়ার ডসিয়ারের মধ্যেই সীমাবদ্ধ।

জেনেভায় আলোচনার আনুষ্ঠানিকতা শুরুর আগে বুধবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠক করেন। সেখানে পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারিগরি দিকগুলো নিয়ে বিশদ আলোচনা হয়।

পরদিন বৃহস্পতিবার সকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গেও এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। ধারণা করা হচ্ছে, ইরান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে যে নতুন ধারণা বা প্রস্তাবনাগুলো বিনিময় হচ্ছে, সেগুলোর কারিগরি দিক ও আন্তর্জাতিক তদারকি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।

জেনেভার এই আলোচনাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিক থেকে আসা সম্ভাব্য সামরিক হুমকি, অন্যদিকে ইরানের কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের প্রচেষ্টা, সব মিলিয়ে ওমানের মধ্যস্থতায় এই সংলাপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরান শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। জেনেভার এই আলোচনা যদি একটি টেকসই সমাধানের পথ বের করতে পারে, তবে তা কেবল দুই দেশের সম্পর্কের বরফই গলাবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজার ও রাজনীতিতেও বড় পরিবর্তন আনবে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর