বিমান হামলায় ইরানের ৪০ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত, মার্কিন গণমাধ্যমের দাবি

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন দাবি করেছে একটি গোয়েন্দা সূত্র। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ইরান সরকার। 

অজ্ঞাত গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।  

এদিকে মার্কিন ফক্স নিউজ ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলছে, শনিবারের হামলায় ৪০ জনেরও বেশি ইরানি নিরাপত্তা ও সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। তেহরানের একটি কম্পাউন্ডে বৈঠকরত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাথে পাঁচ থেকে ১০ জন শীর্ষ ইরানি নেতাও নিহত হয়েছেন।

এরইমধ্যে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় প্রাণ হারিয়েছেন।  

খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিন শোক এবং সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর