ইরান অভিযান চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।

ট্রাম্প বলেন, এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে পরিকল্পিত ছিলো। আমাদের ধারণা ছিলো যে, এটি সম্পন্ন করতে চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগবে।

ইরান একটি বড়ো ও শক্তিশালী দেশ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অভিযান শেষ করতে এই সময়ের প্রয়োজন হতে পারে। তবে চার সপ্তাহের কম সময়েও এটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

ৎসাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে ভবিষ্যতে আলোচনার বিষয়ে তিনি এখনো উন্মুক্ত আছেন। তবে সেই আলোচনা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

ট্রাম্প বলেন, আমি জানি না (কবে আলোচনা হবে)। তারা কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি—তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিলো, এই সপ্তাহে নয়।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদরদপ্তর পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আমেরিকার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। আইআরজিসির এখন আর কোনো সদরদপ্তর নেই।

অন্যদিকে, মার্কিন অভিযানের পাল্টা জবাব হিসেবে ইসরাইলের জেরুজালেম শহরে রকেট হামলা চালিয়েছে ইরান। পশ্চিম জেরুজালেমে ধারাবাহিক বড়ো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, একটি ইরানি রকেট সরাসরি জেরুজালেম শহরের ওপর আঘাত হেনেছে। বর্তমানে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

একাত্তর/এসি
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর