ইরানে হামলার লক্ষ্য জানালো পেন্টাগন, দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের গতিপ্রকৃতি ও লক্ষ্য নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সোমবার পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা স্পষ্ট করেছেন যে, এই যুদ্ধের উদ্দেশ্য ‘শাসন পরিবর্তন’ নয়, বরং ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জোর দিয়ে বলেন যে, বর্তমান সংঘাতের সাথে ২০০৩ সালের ইরাক যুদ্ধের কোনো তুলনা চলে না। তিনি বলেন, এটি ইরাক নয় এবং এটি অনন্তকাল ধরেও চলবে না। তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প গত ২০ বছরের ‘নেশন বিল্ডিং’ বা রাষ্ট্র গঠনের যুদ্ধগুলোকে ‘বোকামি’ বলে অভিহিত করেছেন এবং বর্তমান প্রশাসন সেই একই ভুল করবে না।

ছবি: সংগৃহীত
হেগসেথের মতে, এই অভিযানের লক্ষ্য অত্যন্ত সুনির্দিষ্ট ও বিধ্বংসী- এক. ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা, দুই. দেশটির নৌবাহিনী ধ্বংস করা, তিন. ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করা। এই তিন লক্ষ্য অর্জন করাই বর্তমান যুদ্ধে, যা দ্রুতই শেষ করা হবে।

হেগসেথ দাবি করেন, ইরান গত কয়েক দশক ধরে আমেরিকার বিরুদ্ধে একতরফাভাবে আক্রমণ চালিয়ে আসছে। তিনি বলেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা এটি শেষ করছি। যদিও তিনি একে ‘শাসন পরিবর্তনের যুদ্ধ’ বলতে নারাজ, তবে পরিস্থিতির বিবর্তনে ইরানের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, তার ফলে বিশ্ব এখন নিরাপদ বলে তিনি মন্তব্য করেন।

গত সপ্তাহে কুয়েতে ড্রোন হামলায় নিহত চার মার্কিন সেনার আত্মার শান্তি কামনা করে ব্রিফিং শুরু করেন জেনারেল ড্যান কেইন এবং পিট হেগসেথ। নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে অভিহিত করে হেগসেথ বলেন, কোনো ক্ষমা বা দ্বিধা নয়, বরং তাদের সম্মান রক্ষার্থেই আমরা অভিযানের বাকি অংশ সফল করব।

ছবি: সংগৃহীত
জেনারেল কেইন সতর্ক করে দিয়ে বলেন, এই যুদ্ধ এক রাতে শেষ হওয়ার মতো কোনো অপারেশন নয়। সেন্ট্রাল কমান্ডকে দেয়া সামরিক লক্ষ্যগুলো অর্জন করতে সময় লাগবে এবং সামনে আরও মার্কিন সেনার প্রাণহানি বা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, কাজটি অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ হবে, তবে আমরা মার্কিন ক্ষয়ক্ষতি সর্বনিম্ন রাখার চেষ্টা করব।

 গত সপ্তাহান্তে ইরান ও ইসরাইলের মধ্যে শুরু হওয়া এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পেন্টাগনের এই বার্তা থেকে স্পষ্ট যে, আমেরিকা একটি দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধের বদলে ইরানের কৌশলগত ও সামরিক অবকাঠামো ধ্বংস করার ওপরই বেশি জোর দিচ্ছে।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এবং পেন্টাগনের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর