জাঁকজমক ইফতার মাহফিল এড়িয়ে চলবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতি এবং বৈশ্বিক অস্থিরতার কথা বিবেচনা করে রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের দুর্ভোগ ও কৃচ্ছ্রসাধনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এই সংযমী পদক্ষেপ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সাধারণত প্রতি বছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে এবার সেই প্রথা ভেঙে আয়োজনের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র দুটি ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী অংশ নেবেন।


৬ মার্চ বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ দেশের এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি। এই দুটি অনুষ্ঠানই অত্যন্ত সীমিত পরিসরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, আগে নির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে দুটি আলাদা ইফতার মাহফিলের কথা থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেগুলো বাতিল করা হয়েছে। দেশের সাধারণ মানুষের বর্তমান জীবনযাত্রার চ্যালেঞ্জের প্রতি সংহতি প্রকাশ করতেই এই কাটছাঁট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় জাঁকজমক এড়িয়ে চলার চেষ্টা করছেন। এবারের রমজানেও তিনি ব্যক্তিগতভাবে নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সাথেই অধিকাংশ ইফতার করছেন। রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে এবং জনবান্ধব ইমেজ বজায় রাখতেই প্রধানমন্ত্রীর এই নিভৃত ও মিতব্যয়ী অবস্থান।

 
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে দেশের সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যে সংকট চলছে, তাতে রাষ্ট্রপ্রধানের এমন সাশ্রয়ী মানসিকতা অন্যদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এআরএস
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর