মার্কিন-ইসরাইলি হামলায় মধ্যপ্রাচ্যে মৃত্যু মিছিল, কোন দেশে হতাহত কত?

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি আগ্রাসনের শিকার হওয়ার পরপরই পাল্টা হামলা শুরু করে ইরান। দেশটি ইসরাইল ও মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এতে পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ বৃহস্পতিবার জানিয়েছে, গত শনিবার ইরানের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ শিক্ষার্থীসহ দেশজুড়ে এখন পর্যন্ত এক হাজার ২৩০ জন নিহত হয়েছেন। এছাড়া শত শত মানুষ আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন।  

অন্যদিকে ইরানের হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানি হয়েছে।  

যুদ্ধের অন্যতম পক্ষ যুক্তরাষ্ট্রও তাদের ছয় সেনাকে হারিয়েছে। এছাড়া বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ইসরাইল: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ মার্চ বেইত শেমেশে এক হামলায় নয়জন নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় কয়েকশ ইসরাইলি আহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এরইমধ্যে নিশ্চিত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ছয়জন সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

লেবানন: গত সোমবার থেকে ইসরাইলের হামলায় হামলায় লেবাননে কমপক্ষে ৭৭ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন।

বাহরাইন: বাহরাইনের সালমান শিল্প নগরীতে গত সোমবার ইরানের হামলায় ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লেগে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।

কুয়েত: দেশটিতে ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ অন্তত চারজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

ওমান: চলমান সংঘাতে দেশটির উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কারে হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত: দেশটি জানিয়েছে চলমান সংঘাতে অন্তত তিনজন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন।

কাতার: চলমান সংঘাতে ইরানের হামলায় ১৬ জন আহত হয়েছেন।

জর্ডান: দেশটিতে পাঁচজন আহত হয়েছেন।

ইরাক: ইরানের প্রতিবেশী দেশটি জানিয়েছে চলমান সংঘাতে দুইজন নিহত ও সাতজন অঅহত হয়েছেন।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর