বিতর্কের পর ভুল স্বীকার, ইউএনওকে মুচলেকা দিলো সেই মসজিদ কমিটি

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

অবশেষে ভুল স্বীকার লিখিতভাবে মুচলেকা দিলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগ্রামে গানবাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা সেই মসজিদ কমিটি। এর আগে মসজিদ কমিটির নেতারা সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসে মৌখিকভাবে ভুল স্বীকার করেন। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা প্রায় দুই মাস আগে তাদের নেয়া সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তারা ঘোষণা প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকার করেছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের কাছে লিখিতভাবে এ অঙ্গীকার করেন তারা। 

তেররশিয়া গ্রামের মাতব্বরদের লিখিত বক্তব্যটি মুচলেকা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউএনও মারুফ আফজাল রাজন।

ইউএনও বলেন, মুচলেকায় তারা উল্লেখ করেছেন, আমরা না বুঝেই নোটিশ ও আইনের কথা উল্লেখ করেছিলাম, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আইন নিজ হাতে তুলে নেব না। কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা গ্রহণ করব না। এ সিদ্ধান্ত প্রত্যাহার করছি।

পোড়াগ্রাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বলেন, গ্রামে গানবাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের ঘোষণার সঙ্গে মসজিদ কমিটির সকল সদস্যই ছিল, এমনটা নয়। যেমন আমি নিজেই জানি না, কখন সভা করে তারা এমন সিদ্ধান্ত নিল।

অন্যদিকে মসজিদটির মুয়াজ্জিন জুবায়ের আহম্মেদ জানান, মহল্লায় জারি করেন নোটিশটি আইনগতভাবে আমাদের ভুল ছিল তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উপজেলা পরিষদে গিয়ে আমাদের নিজেদের ভুলের বিষয়টি তুলে ধরব আর সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে এ ঘটনায় লিখিতভাবে ভুল স্বীকার করেছি। 

এর আগে চরাঞ্চলের ইসলামপুর ইউনিয়নের পোড়াগ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা উল্লেখ করে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। গ্রামের একটি জামে মসজিদ কমিটি ও স্থানীয় কিছু মুসল্লি এই সিদ্ধান্ত দেন। ‘গানবাজনা বা বাদ্যযন্ত্রমুক্ত সমাজ গঠনের সিদ্ধান্ত’ শিরোনামে ওই গ্রামে একটি নোটিশ প্রচার করা হয়। 

নোটিশে লেখা ছিল, ‘এতদ্বারা পোড়াগ্রামবাসীর পক্ষ হতে জানানো যাচ্ছে যে, আমরা আমাদের গ্রামের পরিবেশ, যুবসমাজের নৈতিকতা এবং পারিবারিক শান্তি রক্ষার জন্য গ্রামের গণসম্মতির ভিত্তিতে শিরক, বিদ’আত, গান–বাজনা ও অপসংস্কৃতি ইসলামের দৃষ্টিতে হারাম ও ক্ষতিকর হওয়ায় গ্রামের সামাজিক কল্যাণের স্বার্থে আজ থেকে আমাদের গ্রামে প্রকাশ্যে উচ্চশব্দে বাদ্যযন্ত্র বা গান–বাজনা সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর পরেও যারা বাদ্যযন্ত্র বাজাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্ট্যাম্পে লেখা ওই নোটিশে মসজিদ কমিটি ও গ্রামবাসীর পক্ষে ৩৪ জন স্বাক্ষর করেন। নোটিশ জারির পর থেকে গ্রামে প্রকাশ্যে গানবাজনা বন্ধ ছিল বলে স্থানীয় লোকজন জানান।
বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ গত বৃহস্পতিবার ওই গ্রামে যায়। সেখান থেকে ‘এই গ্রামে গানবাজনা ও সকল প্রকার বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ’ লেখা ব্যানার-ফেস্টুন এবং লিখিত নোটিশ জব্দ করে থানায় নিয়ে আসে।

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর