মোজতবার সমর্থনে ইরানজুড়ে জনসমাবেশের ডাক

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

ইরানের ইসলামি বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশের লক্ষে সোমবার দেশটি জুড়ে বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব চত্বরে স্থানীয় সময় বিকেল তিনটায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, যার সমান্তরালে সারা দেশের প্রতিটি শহর ও জনপদে একযোগে সমাবেশ চলবে। খবর তাসনিম নিউজ।

৯ মার্চ সোমবার ভোরে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ (বিশেষজ্ঞ পরিষদ) এক ঐতিহাসিক বৈঠকের পর আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনিকে ইসলামি বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। ১৯৮৯ সালে ইমাম খোমেনির ইন্তেকালের পর দীর্ঘ ৩৭ বছর ইরানকে নেতৃত্ব দেয়া আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পরিষদ।


বিশেষজ্ঞ পরিষদ তাদের বিবৃতিতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বর্বরোচিত হামলায় ইমাম খামেনি এবং অন্যান্যদের শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। পরিষদ জানিয়েছে, যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি এবং শত্রুদের সরাসরি হুমকির তোয়াক্কা না করে তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে কোনো সময়ক্ষেপণ করেনি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সূক্ষ্ম ও ব্যাপক পর্যালোচনার ভিত্তিতে ধর্মীয় দায়িত্ববোধ থেকে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার অনুষ্ঠিত বৈঠকে পরিষদের সদস্যদের বিপুল ভোটে মোজতবা খামেনেইকে নির্বাচিত করা হয়। যুদ্ধকালীন এই সংকটময় মুহূর্তে নতুন নেতৃত্বের মাধ্যমে ইসলামি বিপ্লবের ধারাকে সমুন্নত রাখার অঙ্গীকার করা হয়েছে।


ইরানের রাজনৈতিক কাঠামোতে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ অত্যন্ত শক্তিশালী একটি সংস্থা। এই পরিষদের সদস্যরা জনগণের সরাসরি ভোটে আট বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। তাদের প্রধান কাজ হলো সর্বোচ্চ নেতা নির্বাচন করা এবং তার কার্যক্রম তদারকি করা।

গোটা ইরানে সমাবেশ শুধু একজন নতুন নেতার অভিষেক নয়, বরং চলমান যুদ্ধের আবহে ইরানের সংহতি এবং ইসলামি প্রজাতন্ত্রের কাঠামোর প্রতি জনগণের আস্থার এক বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

এআরএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর