মোজতবাকে নির্মূলে ইসরাইলি অভিযানে সমর্থন দেবেন ট্রাম্প!

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

ইরানের মসনদে বসার কয়েক দিনের মাথায় নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির ওপর ঘনিয়ে এলো এক বিপদের কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, মার্কিন শর্ত মেনে পরমাণু কর্মসূচি ত্যাগ না করলে, মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না। এমনকি প্রয়োজনে তাঁকে হত্যার অভিযানেও সমর্থন দেবেন বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন মোজতবা খামেনির সামনে কয়েকটি কঠিন শর্ত রেখেছে। যার মধ্যে প্রধান হলো ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, ইরানের নতুন নেতা নির্বাচনে তিনি মোটেও সন্তুষ্ট নন।


ট্রাম্পের ভাষায়, আমি মনে করি না সে (মোজতবা খামেনি) শান্তিতে বেঁচে থাকতে পারবে। আমরা চাই না ইরানের নেতৃত্বে এমন কেউ থাকুক যে সন্ত্রাসবাদ ছড়াবে। মার্কিন কর্মকর্তাদের মতে, মোজতবা যদি সহযোগিতা না করেন, তবে তাঁর বাবার মতোই (যিনি ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় নিহত হন) তাঁকেও নির্মূল করার অভিযানে ইসরাইলি বাহিনীকে পূর্ণ সমর্থন দেবে হোয়াইট হাউস।

মোজতবার ক্ষমতা গ্রহণ নিয়ে স্বয়ং ইরানের ভেতরেই এক রোমাঞ্চকর তথ্য ফাঁস হয়েছে। নিউইয়র্ক পোস্টের দাবি অনুযায়ী, প্রয়াত আলী খামেনি তাঁর উইলে বা শেষ ইচ্ছায় স্পষ্টভাবে লিখে গিয়েছিলেন, তাঁর মেজ ছেলে মোজতবা যেন তাঁর উত্তরসূরি না হন। বিশেষজ্ঞদের মতে, খামেনি নিজেই মোজতবার শাসন করার যোগ্যতা নিয়ে সন্দিহান ছিলেন।

বাবার অনিচ্ছা সত্ত্বেও ইরানের শক্তিশালী এবং প্রভাবশালী রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) আলী মোজতবাকে ক্ষমতার শীর্ষে বসিয়ে দিয়েছে। মূলত নিজেদের ক্ষমতা কুক্ষিগত রাখতেই তারা মোজতবাকে ‘পুতুল’ হিসেবে ব্যবহার করছে বলে ধারণা বিশ্লেষকদের।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি কোনোদিন কোনো সরকারি পদে ছিলেন না। তবুও তাঁকে বলা হতো পর্দার আড়ালের আসল শক্তি। ২০০০-এর দশকের মার্কিন কূটনৈতিক তারবার্তায় তাঁকে হিসেবে বর্ণনা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে।


ইসরাইলি সামরিক বাহিনী আগেই সতর্ক করেছে, তেহরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড যে নেতাই চালিয়ে যাবেন, তিনিই হবেন তাদের ‘প্রধান লক্ষ্যবস্তু’। ট্রাম্প প্রশাসনের এই অবস্থান এবং ইসরাইলের মারমুখী মেজাজ, সব মিলিয়ে মোজতবার রাজ্যাভিষেক রক্তক্ষয়ী সংঘাতের নতুন পথ খুলে দিয়েছে।

বাবার মৃত্যুর ক্ষত না শুকাতেই মোজতবাকে এখন একদিকে আন্তর্জাতিক চাপ আর অন্যদিকে বাবার উইলের নৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে। ট্রাম্পের এই ‘চরমপত্র’ কি মোজতবাকে মাথা নত করতে বাধ্য করবে, না কি মধ্যপ্রাচ্য আরও একটি ভয়াবহ গুপ্তহত্যার সাক্ষী হবে?

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর