ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলা, পরের টার্গেট তেল স্থাপনা: ট্রাম্প

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম

ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তু ‘ধ্বংস’ করার দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার কথা নিশ্চিত করে সতর্ক করেছেন যে, পরবর্তীতে ওই অঞ্চলের তেল স্থাপনাগুলোতেও আক্রমণ চালানো হতে পারে। খবর আল জাজিরার।

এদিকে সংঘাতের জেরে কাতার ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে এই পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদে মার্কিন দূতাবাসের হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অন্যদিকে, তেহরানে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজধানী তেহরানে হাজার হাজার মানুষের সমাবেশের পর সেখানে ‘বিশাল বিস্ফোরণ’ ঘটেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে এ পর্যন্ত প্রায় এক ৪৫০ জন নিহত হয়েছেন। লেবানন সীমান্তেও পরিস্থিতির অবনতি হয়েছে। দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় ১২ জন চিকিৎসক নিহত হয়েছেন। লেবাননে ইসরাইল হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৩ জনে, যার মধ্যে ১০৩ জন শিশু রয়েছে।

একাত্তর/এসি
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর