যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে এখনই কোনো চুক্তি নয়: ট্রাম্প

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে ইরানের সাথে কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত নন। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বর্তমান পরিস্থিতির ওপর তাঁর কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান নিজেই এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে তিনি বলেন, ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি এখনই তা করতে চাই না। কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট অনুকূল নয়। ট্রাম্পের মতে, যে কোনো সম্ভাব্য চুক্তিকে অবশ্যই অত্যন্ত শক্তিশালী হতে হবে। তবে, সেই শর্তগুলো আসলে কী হতে পারে, তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান।


ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে মার্কিন হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ওই দ্বীপের বেশিরভাগ স্থাপনা বর্তমানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এই ধ্বংসযজ্ঞ নিয়ে তাঁর একটি মন্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, শুধু মজা করার জন্য আমরা সেখানে আরও কয়েকবার আঘাত করতে পারি।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প অন্যান্য দেশগুলোর প্রতি যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, বেশ কিছু দেশ আমেরিকার সাথে যৌথভাবে জাহাজ পাঠাতে রাজি হয়েছে। পরবর্তীতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি দীর্ঘ পোস্টে তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে এই তালিকায় দেখার আশা প্রকাশ করেন।

যদিও সিএনএন পক্ষ থেকে যোগাযোগ করা হলে চীন বা যুক্তরাজ্য, কোনো পক্ষই এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি।


ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছে। ট্রাম্প বলেন, আমি জানি না তিনি আদৌ বেঁচে আছেন কি না। এ পর্যন্ত কেউ তাঁকে প্রকাশ্যে দেখাতে পারেনি।

তিনি আরও যোগ করেন, আমি শুনছি তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের মঙ্গলের জন্য তাঁর উচিত হবে বুদ্ধিমানের মতো কাজ করা, আর তা হলো আত্মসমর্পণ। খামেনির মৃত্যু সংক্রান্ত খবরকে তিনি আপাতত ‘গুজব’ হিসেবেই দেখছেন বলে জানান।

 ডোনাল্ড ট্রাম্পের এই অনমনীয় মনোভাব এবং যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত অদূর ভবিষ্যতে থামার সম্ভাবনা কম। বরং মিত্র দেশগুলোকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই সংকটে নতুন মাত্রা যোগ হতে পারে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর