ইরানি হামলায় বিপর্যস্ত ইসরাইলের আকাশ প্রতিরক্ষা

বিপজ্জনকভাবে কমে আসছে ইন্টারসেপ্টর মিসাইল

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু তরে এখন উল্টো বিপাকে রয়েছে ইসরাইল। দেশটির মিসাইল ভান্ডারে মজুত খুব দ্রুত কমে আসতে শুরু করেছে। এনিয়ে ঘুম হারাম নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার। প্রযুক্তি ও গোয়েন্দা বিষয়ক নিউজ প্লাটফর্ম- সেমাফোরের বরাতে মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের সাথে যুদ্ধ তৃতীয় সপ্তাহে পদার্পণ করার প্রেক্ষাপটে ইসরাইল আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে, তাদের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার মজুত বিপজ্জনকভাবে কমে আসছে।


গত বছর ইরানের সাথে লড়াইয়ের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহার করার ফলে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই কিছুটা দুর্বল ছিল। বর্তমানে ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র বর্ষণ ইসরাইলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ওপর আরও প্রবল চাপ সৃষ্টি করেছে।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রের সাথে ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা যুক্ত করে ছুঁড়ছে, যা ইন্টারসেপশন বা ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রক্রিয়াকে জটিল করে তুলছে এবং ইসরাইলের মজুত দ্রুত শেষ করে দিচ্ছে। গুচ্ছ বোমাগুলোর প্রতিটিকে ধ্বংসের জন্য ইসরাইলের ক্ষেপনাস্ত্র হাপিয়ে উঠছে।

ওয়াশিংটন গত কয়েক মাস ধরেই এই সমস্যা সম্পর্কে অবগত ছিল। একজন মার্কিন কর্মকর্তা সেমাফোরকে বলেন, এটি এমন একটি বিষয় যা আমরা আগেই আশঙ্কা করেছিলাম।

তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, আমেরিকার এ ধরনের কোনো সংকট নেই এবং তাদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ ইন্টারসেপ্টর সংরক্ষিত রয়েছে। তবুও উদ্বেগ বাড়ছে, ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ মিসাইল প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত শেষ করে দিতে পারে।

ওয়াশিংটন ইসরাইলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। পূর্ববর্তী মার্কিন সামরিক সহায়তা প্যাকেজগুলোতে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল, তবে আরও সরঞ্জাম স্থানান্তর করলে তা আমেরিকার নিজস্ব মজুতের ওপর চাপ সৃষ্টি করতে পারে।


ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, অঞ্চলে আমাদের ঘাঁটি, কর্মী এবং স্বার্থ রক্ষা করার জন্য যা যা প্রয়োজন, তার সবই আমাদের কাছে আছে। তিনি যোগ করেন, ইসরাইল তাদের এই সংকট মোকাবিলায় নিজস্ব সমাধান খোঁজার চেষ্টা করছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার কাছে যুদ্ধাস্ত্রের কার্যত সীমাহীন মজুত রয়েছে। তবে এই দাবির কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, গত জুনে ইরানের সাথে ১২ দিনের সংঘাতের সময় আমেরিকা ১৫০টিরও বেশি 'থাড' ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা ছিল তৎকালীন মার্কিন মজুতের প্রায় এক-চতুর্থাংশ। এছাড়া বর্তমান যুদ্ধের শুরুর দিনগুলোতে ওয়াশিংটন প্রায় ২.৪ বিলিয়ন ডলার মূল্যের 'প্যাট্রিয়ট' ইন্টারসেপ্টর ব্যয় করেছে বলে জানা গেছে।

সূত্র: মিডল ইস্ট আই

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর