৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এসব নতুন প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহীতে মো. এরশাদ আলী, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী) এবং সিলেটে আবুল কাহের চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, কুমিল্লায় মো. মোশতাক মিয়া এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত এবং কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির এবং নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক নিয়োগ পেয়েছেন।

দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে বরিশালে আকন কুদ্দুসর রহমান, ভোলায় গোলাম নবী আলমগীর এবং পটুয়াখালীতে স্নেহাংশু সরকারকে প্রশাসক করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক এবং নেত্রকোনায় এডভোকেট মোঃ নূরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত প্রশাসকেরা নিজ নিজ জেলার উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর বাসিন্দারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোর স্থবিরতা কাটবে এবং নাগরিক সেবা নিশ্চিত হবে।

একাত্তর/আরএ
সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর