হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত ২০টির বেশি দেশ

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১০:১৭ এএম

হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটি কার্যত বন্ধ করে দেওয়ার জন্য ইরানের নেওয়া সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (২১ মার্চ) এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ মোট ২২টি দেশ এই প্রস্তুতি ঘোষণা করে। এই দেশগুলোর তালিকায় অধিকাংশ ইউরোপীয় দেশ হলেও মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য যথাযথ প্রচেষ্টায় অবদান রাখতে আমাদের প্রস্তুতি প্রকাশ করছি। যেসব দেশ এই নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিমূলক পরিকল্পনায় নিযুক্ত রয়েছে, আমরা তাদের অঙ্গীকারকে স্বাগত জানাই।

এই ২২টি দেশ উপসাগরে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে তেল ও গ্যাস স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোর ওপর হামলা এবং ইরানি বাহিনী কর্তৃক হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেওয়ার বিষয়টিরও তীব্র নিন্দা জানিয়েছে তারা।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট ও তেলের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক এই নৌপথ সচল রাখা এবং বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর এই ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

একাত্তর/এসি
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর